Showing posts with label Debashish Biswash. Show all posts
Showing posts with label Debashish Biswash. Show all posts

03 October 2012

বিয়ে করলেন দেবাশীষ

উপস্থাপক, পরিচালক দেবাশীষ বিশ্বাস বিয়ে করেছেন। কনের নাম অরুণা সরকার। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন।  ১ অক্টোবর পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে দেবাশীষের শুভবিবাহ সম্পন্ন হয়। ৪ অক্টোবর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বৌভাত। দেবাশীষ বিশ্বাস বলেন, 'পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। মায়ের একান্ত পছন্দেই সম্মতি দেওয়া।মাস পাঁচেক আগে আংটিবদলের কাজটি সম্পন্ন হয়েছে। আশা করি, সবার আশীর্বাদে আমাদের বিবাহোত্তর জীবন সুখের হবে।'
উল্লেখ্য,
দেবাশীষ বিশ্বাস এর আগে ২০০৯ সালের ২০ জুন মঞ্চ-টেলিভিশনের অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আগের বিয়ের প্রসঙ্গটি দেবাশীষ বিশ্বাস এড়িয়ে যাওয়ার অনুরোধ করে বলেন, আমি এখন আর ওসব নিয়ে ভাবতে চাই না। মায়ের পছন্দে অরুণাকে নিয়ে আমি নতুন করে নিজের জীবনটাকে সাজাতে চাই। গত সোমবারের বিয়ের আনুষ্ঠানিকতার আগের দিন দেবাশীষ বিশ্বাসের পরিবাগের বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টিভি-চলচ্চিত্র-সংগীত জগতের অনেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: পূর্ণিমা, শ্রাবন্তী, নিরব, মাহী বি চৌধুরী, হিল্লোল, ইমন সাহা, কিশোর, পুলক ও কথাবন্ধু নীরবসহ আরও অনেকে।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা দিলীপ বিশ্বাসের একমাত্র সন্তান দেবাশীষ বিশ্বাস।