Showing posts with label Fagun Audio Vision. Show all posts
Showing posts with label Fagun Audio Vision. Show all posts

13 April 2011

পহেলা বৈশাখে বিশেষ পাঁচফোড়ন


ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ পাঁচফোড়ন। কোন উপস্থাপনাভিত্তিক অনুষ্ঠান নয়। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম পরিবেশন করা হয়। বছরের বিশেষ বিশেষ দিনে এ অনুষ্ঠানটি প্রচার হয়। তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ উপলক্ষে এবারও নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। বাংলা নববর্ষকে কেন্দ্র করে বৈশাখের এই বিশেষ ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে। পহেলা বৈশাখে এক নতুন দম্পতির বাড়িতে স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন আসে। এসব আত্মীয়-স্বজনের সঙ্গে পহেলা বৈশাখে ঘটতে থাকে নানান মজার ঘটনা। এসব ঘটনার ফাঁকে ফাঁকে আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। এবারের পাঁচফোড়নে স্বামীর ভূমিকায় মীর সাব্বির এবং স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ঈশিতা। এছাড়াও শ্বশুর ও শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন কে.এস. ফিরোজ ও তরু মোস্তফা।