Showing posts with label Kolkata. Show all posts
Showing posts with label Kolkata. Show all posts

19 March 2013

বিয়ের পর প্রথম ক্যামেরার সামনে কোয়েল মল্লিক

টালিগঞ্জের হিট নায়িকা কোয়েল মল্লিক বিয়ের পর এখন পর্যন্ত কোন ছবির শুটিং করেননি। তবে প্রথম তিনি ক্যামেরার সামনে দাড়িয়েছেন ছোট পর্দার একটি অনুষ্ঠানের মাধ্যমে। জানা গেছে, ‘ঝলক দিখ লা জা’র প্রথম বাংলা সংস্করণে বিচারকের আসনে বসতে যাচ্ছেন কোয়েল। গত সপ্তাহ থেকে কোয়েল এ শো’র শুটিং শুরু করেছেন। কোয়েল ছাড়াও এ নৃত্যানুষ্ঠানে বিচারকের দায়িত্বে আরও রয়েছেন প্রখ্যাত ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডি-সুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন চিত্রাভিনেতা যিশু সেনগুপ্ত। এ প্রসঙ্গে কোয়েল এক টুইটার বার্তায় লিখেছেন, ঝলক দিখ লা জা’র বিচারকের আসনে বসতে পেরে নিজেকে নিয়ে বেশ গর্ব হচ্ছে। আমি আশা করছি আমার দায়িত্ব সুনিপুণভাবে সম্পন্ন করতে পারবো। সূত্রটি আরও জানিয়েছে, বিয়ের পর কোয়েল ইউরোপে মধুচন্দ্রিমা পালন করেছেন। তিনি ইউরোপের বিভিন্ন দেশে টানা এক মাস ঘুরে বেড়িয়েছেন। তবে তিনি এখনই চলচ্চিত্রে ফিরছেন না। আপাতত বেশ ক’দিন তিনি ছোটপর্দায় কাজ করতে চাইছেন।