ত্বক মসৃন নাকি শুস্ক/ এই চিন্তায় থাকো মগ্ন/ লিপ এ লিপ গ্লস/ চুলে হাইলাইট/ যেন অতি গুরুত্বপূর্ণ/ মাসে পার্লার চার চার বার/ হয়ে উঠতে অনন্য/গায়ে উপটান মেখে রোজ স্নান/ ধরে রাখতে লাবণ্য/ কার জন্য? কার জন্য? রূপ সচেতন নারী কিংবা নায়িকাদের লক্ষ্য করে এমন ধারালো কিংবা স্যাটায়ার ঘরানার কথা নিয়ে আবারও আলোচনায় এসেছেন বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী প্রীতম আহমেদ। নিজের অপ্রকাশিত অ্যালবাম ‘ভাল থেকো’র জন্য এ গানটি তৈরি করেছেন প্রীতম। অ্যালবামটি প্রকাশ না পেলেও গানটি এরই মধ্যে রটে গেছে গানপিয়াসীদের মুখে মুখে। গানটির কথা-সুর-গায়কীর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে এক মিনিটের অনবদ্য প্রমো। যে প্রমোতে স্থান পেয়েছে অভিনেত্রী সোহানা সাবা’র মনোলোভা একটি সাহসী স্থির চিত্র। গানটি শোনার পর ছবিটি দেখলে যে কেউ ধরে নিবেন, এই গানটির কথা ভেবেই বুঝি সাবা এমন পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। যদিও ঘটনাটা ঠিক তার বিপরীত। জানা যায়, সাবা’র ছবিটি আগেই তোলা ছিল। যদিও সেটার সদ্ব্যবহার খুব একটা হয়নি। অন্যদিকে গানটি তৈরি হওয়ার পর এর ভিডিও তৈরি করতে হন্যে হয়ে যখন প্রীতম খুঁজছিলেন একজন সেই মাপের মডেল- ঠিক সে সময়ে সোহানা সাবার ফেইসবুক অ্যালবামে ছবিটি খুঁজে পান প্রীতম। কালক্ষেপণ না করে, প্রীতম নিজের গানটি সাবাকে শুনিয়ে এর প্রমোশনালের জন্য স্থির চিত্রটি ব্যবহারের অনুমোদন চান। সাবাও গান শুনে এক কথায় রাজি হয়ে যান। এরপর মাত্র এক মিনিটের প্রমো বানিয়ে প্রীতম ছেড়ে দেন ফেইসবুক-ইউটিউবে। জানা যায় গেল এক সপ্তাহে এ গানটির উপর হিট পড়েছে প্রায় ১০ হাজার। গানটির কথা-সুর আর প্রমোতে স্থান পাওয়া সাবা’র ছবিটি দারুণভাবে খুশবু ছড়াচ্ছে ভিন্ন ধারার গান পিয়াসীদের হৃদয়ে। প্রাথমিকভাবে এমন সফলতা পাওয়ার পর প্রীতম এখন চূড়ান্তভাবে কথা বলছেন সাবা’র সঙ্গে। প্রীতমের ইচ্ছে সাবা’র স্থির চিত্রের গেটআপ নিয়েই অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। এ বিষয়ে সাবাও সায় দিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন গানটির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে। কারণ সাবা নিজেও গানটির দারুণ ভক্ত হয়ে গেছেন, সেই সঙ্গে নিজের ছবিটির সদ্ব্যবহার হয়েছে বলেও মনে করছেন তিনি। জানা যায়, চলতি মাসের মধ্যে প্রীতমের ‘ভাল থেকো’ অ্যালবামটি প্রকাশ পাচ্ছে। সে সঙ্গে বিশেষ চমক হিসেবে মুক্তি দেয়া হবে ‘কার জন্য?’ শিরোনামের মিউজিক ভিডিওটি।
Showing posts with label Pritom. Show all posts

21 January 2012
প্রীতম সাবা’র ‘কার জন্য?’

Labels:
Pritom,
Sohana Saba
Subscribe to:
Posts (Atom)