একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ এখন সেন্সরের পথে রয়েছে। সহসাই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে বলে পরিচালক গাজী মাজহারুল আনোয়ার জানান। তিনি বলেন, আসন্ন বাংলা নববর্ষে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ একটি আন্তর্জাতিক মানের ছবি। ব্যাংককের নানারকম চমৎকার লোকেশন আর সমুদ্র শহর কক্সবাজারে এই ছবির পুরো শুটিং করা হয়েছে। জমজমাট একটি গল্পের সঙ্গে লোকেশন, গান, অ্যাকশন, নাচ সবকিছুই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে। গাজী মাজহারুল আনোয়ার বলেন, প্রযোজক এমএ জলিল অনন্তর অকৃপণ সহযোগিতায় আমি একটি ভাল মানের চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছি; যা সব শ্রেণীর দর্শকদের মন জয় করবে বলে আশা করতে পারি। ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত নায়ক প্রযোজক এমএ জলিল অনন্ত প্রযোজিত ও মুনসুন ফিল্মসের ব্যানারে পরিবেশিত তারকাসমৃদ্ধ ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, দিতি এবং সফল ও আলোচিত জুটি অনন্ত ও বর্ষা। ‘হৃদয় ভাঙা ঢেউ’র কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নিজেই। চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, সম্পাদনা শহীদুল হক, স্থিরচিত্রে জিডি পিন্টু। ছবির অ্যাকশন দৃশ্য ও কোরিওগ্রাফি করেছে হংকং ও মুম্বইর কলাকুশলীরা।
Showing posts with label Upcoming Movies. Show all posts

28 March 2011
জমজমাট গল্পের ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’

Labels:
Ananto,
Borsha,
Hridoy Vanga Dheu,
Upcoming Movies
03 November 2009
ডিসেম্বরে মুক্তি পাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
ইমপ্রেস টেলিফিল্মের ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুক্তি পাবে ডিসেম্বরে। ইতোমধ্যে ছবিটি বিশ্বের শীর্ষস্থানীয় দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। দুটি উৎসবেই প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার ও ফিল্ম ম্যাগাজিনগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে ছবিটি। ১১ ডিসেম্বর এ চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর 'অসবেন মিডিয়া সেন্টারে'র তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিখ্যাত 'হয়েটস' থিয়েটারে ছবির প্রিমিয়ারে প্রধান অতিথি থাকবেন স্ক্রিন অস্ট্রেলিয়ার সিইও ড. রুথ হার্লে। ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মেলবোর্ন ও ক্যানবেরায়।
এ উপলক্ষে 'অসবেন মিডিয়া সেন্টার' ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউটে'র যৌথ উদ্যোগে 'চ্যালেঞ্জেস অফ ফিল্মমেকিং ইন ইমার্জিং কান্ট্রিস' শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। এ উপলক্ষে গত রোববার চ্যানেল আই'র তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছবির বিভিন্ন দিক তুলে ধরেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির কাহিনীকার আনিসুল হক।

Subscribe to:
Posts (Atom)