মাকে ছাড়া প্রতিটি দিন পাড়ি দিচ্ছেন চলচ্চিত্রের লিটল স্টার দীঘি। ২৯শে ডিসেম্বর মা দোয়েল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকেই দীঘি মাকে ছাড়া। দীঘি বলেন, আম্মুতো নেই, সারাক্ষণ মনটা খুব খারাপ থাকে। কি করবো বুঝতে পারছি না। আমরা দু’জন ছিলাম একে অন্যের ছায়ার মতো। মা নিজের হাতে আমাকে মুখে তুলে খাবার দিতেন, আমাকে নিয়ে ঘুমোতেন। বলতে গেলে আম্মুই ছিল আমার সব। আম্মু হারয়ে আমি বড় একা হয়ে গেলাম। দোয়েল দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু কয়েকদিন পর হঠাৎ করেই আবারও অসুস্থ হয়ে পড়েন। আর তারপরই বিদায়। দীঘি বলেন, আম্মু হাসপাতালে যাওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে বলেছিলেন তুমি খালার বাসায় চলে যাও। আমি সুস্থ হয়েই আবার তোমাকে নিতে আসবো। এরপর আর আম্মু আমাকে নিয়ে আসেনি। ভবিষ্যৎ ভাবনা প্রসঙ্গে জিজ্ঞেস করলেই দীঘি বলেন, আম্মুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো। আমি চাইতাম ডাক্তার হয়ে আম্মুর চিকিৎসা করে তাকে সারিয়ে তুলবো। কিন্তু আমিতো খুব ছোট। তবে ডাক্তার আমি হবোই। সেই সঙ্গে আম্মুর স্বপ্ন ও চাওয়া অনুযায়ী অভিনয়ও করবো।
Showing posts with label Dighi. Show all posts

21 January 2012
মাকে ছাড়া দীঘির দিন

Labels:
Child Star,
Dighi
02 January 2010
দোয়েলের শারীরিক অবস্থার উন্নতি

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা দোয়েলকে স্থানান্তর করা হয়েছে। এর আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভাল বলে পারিবাকি সূত্র থেকে জানা যায়। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দোয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার স্বামী অভিনেতা সুব্রত বলেন, দোয়েলের শারীরিক অবস্থা কিছুটা ভাল। বর্তমানে সে একটু একটু তাকায়, একটু নড়াচড়া করে। যা এসব রোগীদের ক্ষেত্রে ভাল লক্ষণ বলে ধরা হয়। দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা করতে ৮০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন ডাক্তার। তবে বিদেশে নেয়ার মতো সেরকম কোন সাহায্য এখনও পাইনি। অল্প কিছু সাহায্য পাওয়া গেলেও তা এখানে রেখে চিকিৎসা করতেই শেষ হয়ে যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে সুব্রত জানান, দোয়েলের চিকিৎসার সাহার্য্যার্থে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে গত ২৬ ডিসেম্বর মিজাব ও এক্সপার্ট কমিউনিকেশন্সের যৌথ আয়োজনে একটি কনসার্টের আয়োজন করে। কিন্তু সেখানে আরও আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফডিসির উদ্যোগে টিউলিপ এন্টারপ্রাইজ ও শোবিজ যৌথভাবে একটি চ্যারিটি শো'র আয়োজন করেছে।
Subscribe to:
Posts (Atom)