Showing posts with label Doel. Show all posts
Showing posts with label Doel. Show all posts

02 January 2010

দোয়েলের শারীরিক অবস্থার উন্নতি


বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা দোয়েলকে স্থানান্তর করা হয়েছে। এর আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভাল বলে পারিবাকি সূত্র থেকে জানা যায়। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দোয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার স্বামী অভিনেতা সুব্রত বলেন, দোয়েলের শারীরিক অবস্থা কিছুটা ভাল। বর্তমানে সে একটু একটু তাকায়, একটু নড়াচড়া করে। যা এসব রোগীদের ক্ষেত্রে ভাল লক্ষণ বলে ধরা হয়। দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা করতে ৮০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন ডাক্তার। তবে বিদেশে নেয়ার মতো সেরকম কোন সাহায্য এখনও পাইনি। অল্প কিছু সাহায্য পাওয়া গেলেও তা এখানে রেখে চিকিৎসা করতেই শেষ হয়ে যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে সুব্রত জানান, দোয়েলের চিকিৎসার সাহার্য্যার্থে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে গত ২৬ ডিসেম্বর মিজাব ও এক্সপার্ট কমিউনিকেশন্সের যৌথ আয়োজনে একটি কনসার্টের আয়োজন করে। কিন্তু সেখানে আরও আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফডিসির উদ্যোগে টিউলিপ এন্টারপ্রাইজ ও শোবিজ যৌথভাবে একটি চ্যারিটি শো'র আয়োজন করেছে।