Showing posts with label Dorpon Cholochitra Utshob. Show all posts
Showing posts with label Dorpon Cholochitra Utshob. Show all posts

08 September 2013

সিঙ্গাপুরে তারার মিলন

৫ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে শুরু হয় চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘দর্পণ চলচ্চিত্র উৎসব’ নামের এ উৎসবে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বাংলা ভাষার চলচ্চিত্রের প্রদর্শনী হয়। বাংলাদেশের জয়া আহসান ও ফেরদৌস সেখানে আমন্ত্রিত হয়েছেন ‘আবর্ত’ ও ‘অন্তর্ধান’ চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে। সেই উৎসবের এক ফাঁকে ছবি তোলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে জয়া আহসান। উৎসবে মৃণাল সেন, ঋতুপর্ণাসহ আরও বেশ কয়েকজন আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন।