৫ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে শুরু হয় চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘দর্পণ
চলচ্চিত্র উৎসব’ নামের এ উৎসবে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বাংলা ভাষার
চলচ্চিত্রের প্রদর্শনী হয়। বাংলাদেশের জয়া আহসান ও ফেরদৌস সেখানে আমন্ত্রিত
হয়েছেন ‘আবর্ত’ ও ‘অন্তর্ধান’ চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে। সেই উৎসবের
এক ফাঁকে ছবি তোলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেনের
সঙ্গে জয়া আহসান। উৎসবে মৃণাল সেন, ঋতুপর্ণাসহ আরও বেশ কয়েকজন আমন্ত্রিত
হয়ে গিয়েছিলেন।
Showing posts with label Joya Ahsan. Show all posts
Showing posts with label Joya Ahsan. Show all posts
08 September 2013
09 March 2011
ফয়সালকে ডিভোর্স দিলেন জয়া
বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চাপা একটা গুঞ্জন চলছিল। সংসারে দুজনার সমঝোতাও যেন খুব একটা ভাল যাচ্ছিল না। অবশেষে জয়া ডিভোর্স লেটার পাঠালেন ফয়সাল আহমেদকে। গত প্রায় ৫ মাস ধরেই জয়া-ফয়সাল আলাদা আলাদা ভাবে থাকছেন। তবে দু'মাস আগে জয়া ফয়সালকে এই ডিভোর্স লেটারটি পাঠান। যা বর্তমানে আইনতভাবে কার্যকর হয়েছে। উলেস্নখ্য, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ব্যাংককের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মডেল অভিনেতা ফয়সাল। স্বামীর অসুস্থতায় দেখভালের জন্য কোন খোঁজখবরও নেননি তিনি।তাই জয়া আহসানের এ ধরনের আচরণে ফয়সাল পরিবারের সকলেই খুবই হতবাক হয়েছেন। জয়া ফয়সালের ঘর ছাড়ার সময় ঘর থেকে জয়া তার সবকিছুই নিয়ে এসেছেন। এমনকি জয়া ফয়সালের নামে বসুন্ধরায় যে ফ্ল্যাট কিনেছিলেন। সেটিও দেনমোহর হিসেবে জয়া তার নামে নিয়েছেন। জয়া আহসানের নাটকের বেশ ক'জন ডিরেক্টর-প্রডিউসারও জানিয়েছেন যে তারা গত সেপ্টেম্বর থেকেই আলাদা বসবাস করছেন। এ সম্পর্কে জয়া আহসানের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোন কিছুই বলতে চাননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়া মাহফুজ আহমেদের 'চৈতা পাগল'র সেটে কাজ করছিলেন। বর্তমানে জয়া আহসান বসুন্ধরা বারিধারা ফ্ল্যাটে এবং ফয়সাল গুলশান দুই নম্বরের ৪৩ নম্বর বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে নিয়মিত শারীরিক চেকআপ আর কাজের ব্যস্ততায় অনেক আগেই ফয়সাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রয়েছেন। সর্বশেষ একটি হাউজিং কোম্পানীর বিজ্ঞাপনে এই জয়া-ফয়সাল একসাথে মডেল হিসেবে অংশ নেন। তবে খুব ঘনিষ্ঠজন ছাড়া জয়া এখনও ফয়সালের সাথে তার এই ডিভোর্সের ব্যাপারে কোন মুখ খুলছেন না। দুজনার পারস্পরিক সমঝোতার সংকটের কথা নিয়ে একে অপরকে কোন ধরনের দোষারোপ করতে শোনেন নি। উলেস্নখ্য, জয়া আহসানের এটি দ্বিতীয় সংসার। তবে তাদের এই চমৎকার জুটির সংসার ভাঙনের খবরে ইরফান উলস্নাহ, চয়নিকা চৌধুরী সহ সকলেই আক্ষেপ করেছেন।
Labels:
Foysal Ahmed,
Joya Ahsan
15 July 2009
জয়া এবার যাত্রার প্রিন্সেস
এবার একটি নাটকে যাত্রার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেত্রী জয়া আহসান। এ প্রসঙ্গে জয়া বলেন, নাটকে আমি যাত্রা অভিনয়ের ফাঁকে ফাঁকে নেচে গেয়ে আনন্দ দিই। আমাদের যাত্রা দল এক গ্রামে যায় যাত্রা করতে। এসময় পাঞ্জাবি পরিহিত এক যাত্রা দর্শকের সঙ্গে আমার ঘটনাচক্রে প্রেম হয়ে যায়। কিন্তু যাত্রা মালিক এ প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। একসময় তাদের নিভৃত আলাপচারিতায় এই যাত্রা মালিক এক গ্রামবাসীর সঙ্গে মিলে তার ভালবাসার মানুষটিকে গণপিটুনি দেয়। শেষ পর্যন্ত তাদের মিলনের মাধ্যমে শেষ হয় নাটকের কাহিনী। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় 'পাঞ্জাবিওয়ালা' নাটকে এমনই এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এদিকে জয়ার অভিনয়ে বেশ কয়েকটি নাটক বর্তমানে কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা ভালবাসে নন্দকে' নাটকের শুটিংয়ের কাজ শিগগিরই শুরু হবে। এ নাটকে জয়ার বিপরীতে অভিনয় করছেন নাট্য নির্মাতা অনিমেষ আইচ। এছাড়াও বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের কাজ চলছে বলে তিনি জানান। ছোট পর্দার এ তারকা অভিনেত্রী তার প্রথম ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর'-এর পর নূরুল আলম আতিকের 'ডুব সাঁতার' নামের একটি ডিজিটাল ছবিতে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
Labels:
Joya,
Joya Ahsan,
Television
11 June 2009
জয়া-ফারুকী এই প্রথম
খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটক-চলচ্চিত্রে কাজ করলেও এতদিন তার কোন বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়ে ওঠেনি জয়া আহসানের। এই প্রথম তিনি তা করলেন। সমপ্রতি ফারুকী স্যান্ডালিনা বিউটি সোপের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। আর এতে মডেল হয়েছেন জয়া। বিজ্ঞাপনটি দুর্দান্ত হয়েছে বলে জয়া অভিমত পোষণ করেন। তিনি বলেন, এক কথায় অসাধারণ একটি বিজ্ঞাপন হয়েছে এটি। আর ফারুকী ভাইয়ের নির্মাণ মানেই তো ভিন্নতা আর বৈচিত্র্যে ভরপুর। বিজ্ঞাপনচিত্রটিতে পৌরাণিককাল থেকে বর্তমান সময়ের নানা রূপে দেখা যাবে জয়াকে। উল্লেখ্য, মানিকগঞ্জের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।
Labels:
Advertisement,
Joya,
Joya Ahsan,
Mostafa Sarwar Faruki
Subscribe to:
Posts (Atom)
