Showing posts with label Shakib Khan. Show all posts
Showing posts with label Shakib Khan. Show all posts

19 February 2013

শাকিবের বিপরীতে ববি!

প্রথমবারের মতো শাকিবের বিপরীতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ববি। 'পাওয়ার এনার্জি ড্রিংক' নামের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রে আজ থেকে এফডিসিতে শুটিং করবেন তিনি। নাফিসের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রটিতে ববিকে একজন নায়িকা চরিত্রেই দেখা যাবে। পাশাপাশি শাকিব খান অভিনয় করবেন নায়কের চরিত্রে। এক মিনিটের এ বিজ্ঞাপন চিত্রে থাকছে অ্যাকশন, ড্রামা ও গান। এরই মধ্যে প্রতীক হাসানের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন হাবীব ওয়াহিদ। ববি বলেন, 'এই বিজ্ঞাপনচিত্রটি সময়ের ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রগুলোর মধ্যে একটি। এখানে অ্যাকশন দৃশ্য ও গানের কোরিওগ্রাফির জন্য মুম্বাই থেকে পরিচালক আনা হচ্ছে। শাকিব ভাই এবং আমার কস্টিউমও আনা হচ্ছে দেশের বাইরে থেকে। দর্শকদের ভালো লাগবে এটি।'
উল্লেখ্য, ববি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ইফতেখার চৌধুরীর 'দেহরক্ষী'র কাজ শেষ হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মারুফ ও আনিসুর রহমান মিলন।

30 March 2010

জাঁকজমক আয়োজনে পালিত হলো শাকিব খানের জন্মদিন

জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের যুবরাজ নায়ক শাকিব খানের জন্মদিন। গত ২৮শে এপ্রিল গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরম্নমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চলচ্চিত্র শিল্পী, পরিচালকসহ সাংবাদিকরা। এরা হলেন নায়করাজ রাজ্জাক, চলচ্চিত্রের ভাইয়া খ্যাত মাসুদ পারভেজ, মেগাস্টার উজ্জল, আনত্মর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পা, নায়করাজপুত্র বাপ্পারাজ, ঢালিউডের এক নম্বর নায়িকা শাবনূর, হ্যান্ডসাম হিরো অমিত হাসান, বর্তমান চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক মিশা সওদাগর, শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু নায়ক ফেরদৌস, তার সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস, নায়িকা কেয়া, নিপুন, নায়ক নীরব, লাক্স চ্যানেল আই সুপারস্টার মীম, সুপার হিরো সুপার হিরোইন মিমো, কাবিলাসহ আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, প্রযোজক পরিবেশক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরম্ন, সাধারণ সম্পাদক শরিফুদ্দিন খান দীপু, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, মোহাম্মদ হোসেন জেমী, শাহাদাত হোসেন লিটন, এমবি মানিক, সোহেল আরমানসহ আরো অনেক প্রযোজক, পরিচালক ও শিল্পী। অনুষ্ঠানে মিশা সওদাগরের উপস্থাপনায় শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ববিতা বলেন, শাকিব তোমার আজকের এই জন্মদিন অনুষ্ঠানে আমি দোয়া করি, দেশের গণ্ডি পেরিয়ে যেন বাইরেও তুমি সাকসেস হয়। নায়করাজ রাজ্জাক বলেন, ও আমার ছেলের মতো। ওর সঙ্গে আমি প্রথম ‘কোটি টাকার কাবিন’ ছবিতে কাজ করি। এরপর থেকে আরও অনেক ছবিতে। আমি তার কাজে তৃপ্ত। মাসুদ পারভেজ বলেন, শাকিব আমার ছোট ভাইয়ের মতো। শাকিব তোমাকে মনে রাখতে হবে, আজ তোমার আরেকটি বছর চলে গেল। সো, জীবনের চাওয়াগুলো পূর্ণ করো, খুব বেশী কিন্তু সময় থাকে না। ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রে এরকম জন্মদিন খুব একটা পালন করা হয় না। হ্যাপি বার্থডে শাকিব খান। এগিয়ে যাও, দূরে বহুদূরে। মিজু আহমেদ বলেন, জন্মদিন এত আয়োজনে হয়। সত্যিই বিস্ময়কর। অমিত হাসান বলেন, আমি তাকে সম্মান জানাই, যার গর্ভে শাকিবের জন্ম। সর্বশেষ শাকিব বলেন, প্রতি বছর আমি আমার জন্মদিনের সময় ঢাকার বাইরে, কিংবা দেশের বাইরে থাকি। এবার হঠাৎ দু’দিন আগেই আমার মা আমাকে ডেকে বললেন, এবারের জন্মদিন তুমি তোমার ঘনিষ্ঠজনদের সঙ্গে পালন করো, যারা তোমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন। মায়ের কথাতেই আমার এই আয়োজন। থ্যাংকস টু অল। এরপরই জন্মদিনের কেক কাটেন শাকিব খান। অনুষ্ঠানের শেষে ডিজে আয়োজন উপস্থিত অতিথিদের মাতোয়ারা করে তোলে।