ক্রমশই টিভিপর্দা থেকে নিজেকে আড়াল করছেন জনপ্রিয় মেধাবী অভিনেত্রী অপি
করিম। ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন সামলাতে গিয়েই তার এই আড়াল- এমনটাই
মনে করছেন অনেকে। বিজ্ঞাপন তো দূরের কথা, অনেকদিন হলো টিভি নাটকেও সেই
অর্থে খুঁজে পাওয়া যায় না ড্রয়িংরুম মিডিয়ার অন্যতম জনপ্রিয় এই মুখটিকে।
অপিকে সর্বশেষ এক ঝলক দেখা গিয়েছিল গেল ঈদে নঈম ইমতিয়াজ নেয়ামুলের
পরিচালনায় ‘মধ্যরাতের গল্প’ নাটকে। যে নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন
আফজাল হোসেন। তবে আপাতত অপি করিমের নতুন কোন নাটকের খবর না থাকলেও লম্বা
বিরতির পর সমপ্রতি বড় ক্যানভাসের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি।
তিব্বত ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে কলকাতার
বিভিন্ন মনোরম লোকেশনে। নির্মাণ করেছেন কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনেক।
কলকাতা থেকে ফিরে অপি বলেন, ভাল লেগেছে এবারের কাজটি করে। অনেক বছর পর মনের
মতো একটি কাজ করলাম। শুটিং শেষে কলকাতা থেকে ফিরে এমনটাই মনে হলো। যতদূর
জেনেছি এ মাসের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটি দেশের সব ক’টি টিভি চ্যানেলে একযোগে
সমপ্রচার হবে। এদিকে কলকাতা থেকে ফিরে নতুন কোন নাটকের বিষয়ে এখনও ভাবেননি
অপি করিম। কারণ, বিশেষ কোন নাটক ছাড়া তিনি আর খুব একটা আগ্রহী নন অভিনয়ে।
জানা গেছে, অপি করিম এখন মিডিয়ার চেয়ে নিজের আর্কিটেক্ট ক্যারিয়ারের প্রতিই
বেশী মনোযোগী হচ্ছেন।
Showing posts with label TVC. Show all posts
Showing posts with label TVC. Show all posts
17 November 2013
07 November 2012
আবারও বিজ্ঞাপনে পূর্ণিমা
ঈদে নতুন কোনো ছবিতে দেখা যায়নি চিত্রনায়িকা পূর্ণিমাকে। বরং ছোটপর্দায় তার
উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত দুই ঈদে ছোটপর্দার তারকাদের তুলনায় নাটক,
টেলিফিল্ম কিংবা টক শো নিয়ে কোনো অংশে কম ব্যস্ত ছিলেন না তিনি। মোস্তফা
কামাল রাজের ঈদের নাটক অফ সাইড-এ পূর্ণিমার সঙ্গে ছিলেন দূরবীন ব্যান্ডের
গায়ক শহীদ। ঈদ পরবর্তী সময়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নতুন বিজ্ঞাপনে
মডেল হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদের
নির্দেশনায় একটি ফাইভ স্টার হোটেলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। জিঙ্গেল
নির্ভর বিজ্ঞাপনটির কথা লিখেছেন পরিচালক নিজেই। আরিফের সুরে জিঙ্গেলে কণ্ঠ
দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। বিজ্ঞাপনটির শুটিং কক্সবাজারের
বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হয়েছে গতকাল। বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা আনজাম
মাসুদ বলেন, ‘পূর্ণিমা সত্যিই ভালো মডেল ও অভিনেত্রী। প্রাকৃতিক পরিবেশে
বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবে বলে আমি আশা করি। ন্যান্সির কণ্ঠে জিঙ্গেলটিও
অনেক সুন্দর হয়েছে।’ মুক্তির প্রতীক্ষায় আছে পূর্ণিমা অভিনীত আই লাভ ইউ, মন
শুধু মন ছুঁয়েছে, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, টু বি কন্টিনিউড ছবিগুলো।
এছাড়া রাজা সূর্য খাঁ ছবিতে রাজকুমারী চাঁদ সুলতানা চরিত্রটিতে পূর্ণিমার
অভিনয় নিয়েও বিশেষ আশাবাদী পরিচালক গাজী মাহবুব এবং সংশ্লিষ্ট সবাই।
Labels:
Eid Special Program,
Purnima,
TV Drama,
TVC
Subscribe to:
Posts (Atom)

