Showing posts with label TV Drama. Show all posts
Showing posts with label TV Drama. Show all posts

07 November 2012

আবারও বিজ্ঞাপনে পূর্ণিমা

ঈদে নতুন কোনো ছবিতে দেখা যায়নি চিত্রনায়িকা পূর্ণিমাকে। বরং ছোটপর্দায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত দুই ঈদে ছোটপর্দার তারকাদের তুলনায় নাটক, টেলিফিল্ম কিংবা টক শো নিয়ে কোনো অংশে কম ব্যস্ত ছিলেন না তিনি। মোস্তফা কামাল রাজের ঈদের নাটক অফ সাইড-এ পূর্ণিমার সঙ্গে ছিলেন দূরবীন ব্যান্ডের গায়ক শহীদ। ঈদ পরবর্তী সময়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নতুন বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদের নির্দেশনায় একটি ফাইভ স্টার হোটেলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটির কথা লিখেছেন পরিচালক নিজেই। আরিফের সুরে জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। বিজ্ঞাপনটির শুটিং কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হয়েছে গতকাল। বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা আনজাম মাসুদ বলেন, ‘পূর্ণিমা সত্যিই ভালো মডেল ও অভিনেত্রী। প্রাকৃতিক পরিবেশে বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবে বলে আমি আশা করি। ন্যান্সির কণ্ঠে জিঙ্গেলটিও অনেক সুন্দর হয়েছে।’ মুক্তির প্রতীক্ষায় আছে পূর্ণিমা অভিনীত আই লাভ ইউ, মন শুধু মন ছুঁয়েছে, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, টু বি কন্টিনিউড ছবিগুলো। এছাড়া রাজা সূর্য খাঁ ছবিতে রাজকুমারী চাঁদ সুলতানা চরিত্রটিতে পূর্ণিমার অভিনয় নিয়েও বিশেষ আশাবাদী পরিচালক গাজী মাহবুব এবং সংশ্লিষ্ট সবাই।

31 October 2012

এক টেলিফিল্মে তিন বিন্দু

এক টেলিফিল্মে তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। চরিত্র তিনটি হলো পতিতা, মানসিক ডাক্তার ও লেখকের প্রেমিকা। ‘ভেতরের মানুষ’ নামে এই টেলিফিল্মটি একটি অতিপ্রাকৃত গল্প। একজন লেখকের মনোজগতের এক অনিয়ন্ত্রিত ভ্রমণে এগিয়ে চলে টেলিফিল্মের কাহিনী। সেখানে আমরা কয়েকটি ঘটনার মুখোমুখি হই। লেখক চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। দেওয়ান শামসুর রকিবের রচনা ও আকা রেজা গালিবের পরিচালনায় টেলিফিল্ম ‘ভেতরের মানুষ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন বেলা ২টা ১০ মিনিটে। গল্পে দেখা যাবে, লেখক মেহমুদ রোহান রহস্য গল্প লিখছেন। রাতের ঢাকা। আগন্তুক রাস্তা দিয়ে হাটছে। প্রচন্ড রাগ ও বিরক্ত। পথি মধ্যে দেখা হয় পতিতার সঙ্গে। এড়িয়ে যেতে চাইলেও আগন্তুক মেয়েটিকে কাছে ডাকে। দুষ্ট বুদ্ধি খেলে। পতিতাকে নিয়ে যাবে বলে তার পাশে দাঁড়াতে বলে। মেয়েটি দাঁড়াতেই বিপরীত পাশ থেকে একটি প্রাইভেট কার আসতে থাকে। কাছে আসতেই পতিতাকে কিছু বুঝতে না দিয়ে ধাক্কা দেয়। কার এক্সিডেন্ট। পরদিন আবার লিখতে বসেন। ঘটে আরও অতিপ্রাকৃত গল্প।

21 October 2012

প্রথম জুটিবদ্ধ হলেন মোনালিসা-তাহসান

বিগত পনেরো বছরেরও অধিক সময় ধরে একজন মডেল হিসেবে নিজের জনপ্রিয়তাকে নিজের কাজ দিয়েই ধরে রেখেছেন জনপ্রিয় মডেল মোনালিসা। পাশাপাশি এখন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সমাদৃত। অন্যদিকে তাহসান একজন সংগীত শিল্পী হিসেবে শ্রোতা সমাদৃত হওয়ার পরই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন নাটকে মোনা ও তাহসান বিভিন্ন শিল্পীর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও তারা দুজন একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেননি। এবারই প্রথম মোনালিসা ও তাহসান একটি খন্ড নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। নাটকের নাম 'রিভিসন'। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। এবারের ঈদে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। তাহসানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করা প্রসঙ্গে মোনালিসা বলেন, 'তাহসান ভাইয়ের গান আমার প্রায়ই শুনা হয়ে থাকে। সত্যি বলতে কী তার গানের স্টাইল ভিন্নরকম। অভিনয় করতে এসে নতুন এক তাহসান ভাইকে খুঁজে পেলাম। অনেক ভালো অভিনয় করেন তিনি। আর নির্মাতা হিসেবে রানা ভাই অসাধারণ। অনেক গুছিয়ে কাজ করেন তিনি। ' তাহসান বলেন, ' এখনও আমি একজন পেশাদার অভিনেতা হতে পারিনি। কারণ গানেই এখনও স্বাচ্ছন্দ্য খুঁজে পাই আমি। মোনা অনেক ভালো একজন অভিনেত্রী। কাজটি করে বেশ ভালো লেগেছে।' ঈদ উপলক্ষ্যে তাহসান শিহাব শাহীনের নির্দেশনায় 'মনসুবা জংশন' নাটকে অভিনয় করেছেন। এই নাটকের গল্প ভাবনা শিহাব শাহীন ও মেজবাহউদ্দিন সুমনের। ঈদে এই নাটকটি এনটিভিতে প্রচার হবে।

18 October 2012

ঈদে বিন্দুর ৪৪টি নাটক!

বিন্দু আর ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না বলে বিভিন্ন পরিচালকের কাছ থেকে শোনা যায় ইদানীং। এখন নাকি একক নাটকের প্রতিই তার বেশি ঝোঁক! বিন্দু বলেন, আসলে তা নয়। বর্তমানে যে সব বড় বড় ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তাতেই নাকি তার ভয় হয়। এতো বড় ধারাবাহিক নাটকে তার অভিনয় করা সম্ভব না। বিন্দুর ভাষায় কন্টিনিউটি রাখা আমার জন্য বেশ কষ্টকর মনে হয়। আর নির্দিষ্ট সময় অনুযায়ী শিডিউল বের করাও আমার জন্যে বাড়তি চাপ মনে হয়। তাই একটু এড়িয়ে চলা। এতো গেল বিন্দুর নখরামীর নমুনা। এদিকে বিন্দুকে নিয়ে নখরামী শুরু করেছে টেলিভিশন চ্যানেলও। কোন চ্যানেলই যেন বিন্দু অভিনীত নাটক দু-তিনটির বেশি প্রচার করবে না বলে যেন বিশেষ আইন পাস করেছে। এ নিয়ে একাধিক নির্মাতার মধ্যেও বেশ ক্ষোভ দেখা যায়। এ প্রসঙ্গে একটু হেসে বিন্দু বলেন, আসলে আমি ধারাবাহিক নাটক না করায় একক নাটকের সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু গত ঈদে আমার অভিনীত ৪৪টি নাটক বিভিন্ন চ্যানেলে যে প্রচার হয়েছে তা আমার নিজেরই বিশ্বাস হয়নি। তবে এবার ঈদে সে তুলনায় অনেক কম। তাছাড়া আমি আগের চেয়ে কাজ অনেক কমিয়ে দিয়েছি।

16 October 2012

শমী কায়সারের গল্প নিয়ে ঈদের নাটক

অভিনেত্রী-নির্মাতা শমী কায়সার অনেকদিন ধরে টিভি নাটকে অভিনয় করেন না। গত রোজার ঈদে কবি হেলাল হাফিজের সঙ্গে সময় টিভির "দু'জনে" অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এবার নতুন একটি নাটকের গল্প ভেবেছেন শমী। তার গল্প ভাবনায় 'জীবন রঙের ঘ্রাণ' নামের নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম রাব্বানী। এটি মূলত একটি পরিবারের গল্প। নঈম ইমতিয়াজ নেয়ামহৃলের পরিচালনায় গত ১২ ও ১৩ অক্টোবর এর চিত্রায়ন হয়েছে। আগামী ১৯ অক্টোবর তৃতীয় দিনের কাজ হবে। আগামী ঈদে চ্যানেলে টোয়েন্টি ফোরে প্রচার হবে এটি।
'জীবন রঙের ঘ্রাণ'-এর গল্প ভাই ইমতিয়াজ ও বোন ইরাকে ঘিরে। এক সময় ইমতিয়াজের সহধর্মিণী হয়ে ঘরে আসে আলিফা। এরপর শুরু হয় একটি পরিবারে ছোট ছোট নানান সমস্যা। নাটকে ইরা চরিত্রে রিচি সোলায়মান, ইমতিয়াজের স্ত্রী আলিফা চরিত্রে তানিয়া হোসাইন আর ইমতিয়াজ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
নাটকটি প্রসঙ্গে শমী কায়সার বলেন, 'আসলে গল্পের আউটলাইন আমি দাঁড় করিয়ে দিয়েছি। বাকি কাজটুকু করেছেন নাট্যকার গোলাম রাব্বানী। আমার প্রযোজনা সংস্থা ধানসিঁড়ি থেকেই এটি তৈরি হয়েছে।'

13 October 2012

সুখের টানে তারা দু’জন

সুখের টানে এক হলেন মোশাররফ করিম ও মোনালিসা। বাস্তবে না হলেও নাটকের গল্পে মধ্যবিত্ত সমাজের মানুষের সত্ভাবে বেঁচে থাকার কষ্ট, তারপর লোভ এবং সেই লোভকে এড়িয়ে সাধারণভাবে বেঁচে থাকার মাঝে সুখ খুঁজছেন তারা। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিত ছয় পর্বের ধারাবাহিক নাটক সুখটান-এ প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন মোশাররফ করিম ও মোনালিসা। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। মোনালিসার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি সত্যিই কাজটি অনেক উপভোগ করেছি।’ প্রায় একই সুর শোনা যায় মোনালিসার কণ্ঠে। তিনি বলেন, ‘এই ধরনের গল্পের নাটকে আমার কখনই কাজ করা হয়ে ওঠেনি। অনেক মনোযোগ দিয়ে কাজটি করতে হয়েছে। আর একজন অভিনেতা হিসেবে করিম ভাই খুবই কো-অপারেটিভ। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ গতকাল এটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। সুখটান নাটকে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, জুঁই করিম, সাজ্জাদ রেজা, রিফাত চৌধুরী, শফিক খান দিলু প্রমুখ।

06 October 2012

যে পথে কেউ নেই

উচ্চ শ্রেণীর পতিতা হিসেবে কাজ করে থাকেন ফারাহ রুমা। বিষয়টি সাধারণ মানুষ থেকে আড়ালে থাকলেও সমাজের উঁচু শ্রেণীর কাছে নিশি কন্যা হিসেবে বেশ আলোচিত তিনি। তবে এমন কাজ করতে গিয়ে হঠাৎই তিনি স্বীকার হন বিভিন্ন অনাকাঙিক্ষত ঘটনার। বিশেষ করে একজন যুবক তাকে ব্যবহার করতে থাকে প্রতিনিয়ত। এমন ভিন্নধর্মী চরিত্রেই সমপ্রতি একটি নাটকে অভিনয় করলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা। নাটকের নাম ‘যে পথে কেউ নেই’। আশরাফ আলভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। নাটকে ফারাহ রুমা ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সোয়েব। অতিথি চরিত্রে দেখা যাবে তুষার খানকে। সমপ্রতি ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। আসছে ঈদেই কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হওয়ার কথা রয়েছে। এ নাটকে ফারাহ রুমা অভিনয় করেছেন মিত্রা চরিত্রে। নাটকের কাহিনীতে দেখা যাবে উচ্চশ্রেণীর নিশি কন্যা কিংবা পতিতা হিসেবে কাজ করেন তিনি। একটা সময় এভাবে কাজ করতে করতে তার সঙ্গে পরিচয় হয় দিনারের। ফারাহ রুমাকে ব্যবহার করে নিজের সার্থ হাসিল করতে থাকেন দিনার। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই নাটকে অভিনয় করা প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, অনেক ভাল লেগেছে এমন একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে। এ ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি।

27 September 2012

নাটকের নাম নাশপাতি

ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ঈদের জন্য নির্মিত হলো নাটক ‘নাশপাতি’। এই নাটকের কাহিনিতে দেখা যাবে আবুল মিয়ার অভাব তাড়িত মনের স্বপ্ন বিস্তার, যেখানে নিম্নমধ্যবিত্ত গণ্ডি পেরিয়ে বিলাসী জীবনের স্বাদ নেয় একজন সিএনজি চালক। এক রাতে জনৈক জটলা বাবা আবুল মিয়াকে ঠোঙ্গা কাগজে মোড়ানো একটি নাশপাতি দিয়ে বলে পাক-পবিত্র মনে জিনিসটি খাওয়ার পর সে যা চাইবে তাই পাবে। যদিও ঘটনার পরম্পরায় নাশপাতি খাওয়ার পর শয্যাশায়ী হয়ে তাকে যেতে হয় হাসপাতালে। কিঞ্চিত্ হাস্যরসাত্মক আদলে রচিত এই নাটকে কল্পজগত্ আর বাস্তবতার চিরায়ত দ্বন্দ্ব ফুটে উঠেছে দারুণভাবে। মহিউদ্দীন আহমেদের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, লাক্সসুন্দরী বিন্দু, রাজু খান, দুখু সুমন প্রমুখ। উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক সৈয়দ জামিম বলেন, ‘অদ্ভুত এক ঘোরের নাটক নাশপাতি। আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনাই এখানে দেখানো হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আর শুটিংয়ে নাশপাতি খেয়ে আমরা সবাই মজা করেছি।’ ‘নাশপাতি’ নামের নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে।

13 July 2010

সারিকা ও শুভ এই প্রথম

প্রথমবারের মতো একসঙ্গে ঈদের নাটকে অভিনয় করবেন আরফিন শুভ ও সারিকা। সৌরজয় চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'অবশেষে এটি নাটকে পরিণত হলো'। আগামী ঈদ উপলক্ষে নির্মিতব্য এ নাটকটি নির্মিত হবে তানহা প্রোডাকশন হাউজের ব্যানারে ও জিয়াউদ্দিন আলমের প্রযোজনায়। নাটকটিতে আরও অভিনয় করবেন শামীম, রাসেল, মুহিন প্রমুখ। নাটকের গল্প আবর্তিত হয়েছে মূলত একজন ফ্যাশন ডিজাইনারকে কেন্দ্র করে। ফাহাদ নামের এ ফ্যাশন ডিজাইনারের পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়। বাবা-মায়ের পছন্দের মেয়ে মৌলিকে সে দেখতে যায়। শিক্ষিত স্মার্ট মৌলিকে যেদিন ফাহাদ দেখতে যায় সেদিন থেকেই বিপত্তির শুরু। মৌলিকে ফাহাদ নানা প্রশ্ন করলে মৌলিও উল্টো প্রশ্ন করা শুরু করে। এ নিয়ে শুরু হয় ঝগড়া। দুই বছর পর মৌলি একটি ফ্যাশন হাউজের মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি শুরু করে। ফাহাদ তখন ফ্যাশন হাউজটির মালিক। কিন্তু কারোরই দুই বছর আগের ঘটনা মনে নেই। অফিসে এ দু'জনের যুক্তি তর্কের খেলা শুরু হয়। ফাহাদের রুমে মডেলরা এলে মৌলির মাথা খারাপ হয়ে যায়। এত কিছুর মাঝে দু'জন দু'জনকে পছন্দ করে। কেউ তা বুঝে উঠতে পারে না। একপর্যায়ে দু'জনেরই মনে পরে পুরনো সব ঘটনা। আগামী মাসের ২ তারিখ থেকে নাটকের শুটিং শুরু হবে।