বিগত পনেরো বছরেরও অধিক সময় ধরে একজন মডেল হিসেবে নিজের জনপ্রিয়তাকে নিজের
কাজ দিয়েই ধরে রেখেছেন জনপ্রিয় মডেল মোনালিসা। পাশাপাশি এখন অভিনেত্রী
হিসেবেও তিনি বেশ সমাদৃত। অন্যদিকে তাহসান একজন সংগীত শিল্পী হিসেবে শ্রোতা
সমাদৃত হওয়ার পরই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন নাটকে
মোনা ও তাহসান বিভিন্ন শিল্পীর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও তারা দুজন একসঙ্গে
জুটিবদ্ধ হয়ে কাজ করেননি। এবারই প্রথম মোনালিসা ও তাহসান একটি খন্ড নাটকে
জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। নাটকের নাম 'রিভিসন'। নাটকটি রচনা করেছেন ও
পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। এবারের ঈদে এনটিভিতে প্রচারের লক্ষ্যে
নাটকটি নির্মিত হয়েছে। তাহসানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ
করা প্রসঙ্গে মোনালিসা বলেন, 'তাহসান ভাইয়ের গান আমার প্রায়ই শুনা হয়ে
থাকে। সত্যি বলতে কী তার গানের স্টাইল ভিন্নরকম। অভিনয় করতে এসে নতুন এক
তাহসান ভাইকে খুঁজে পেলাম। অনেক ভালো অভিনয় করেন তিনি। আর নির্মাতা হিসেবে
রানা ভাই অসাধারণ। অনেক গুছিয়ে কাজ করেন তিনি। ' তাহসান বলেন, ' এখনও আমি
একজন পেশাদার অভিনেতা হতে পারিনি। কারণ গানেই এখনও স্বাচ্ছন্দ্য খুঁজে পাই
আমি। মোনা অনেক ভালো একজন অভিনেত্রী। কাজটি করে বেশ ভালো লেগেছে।' ঈদ
উপলক্ষ্যে তাহসান শিহাব শাহীনের নির্দেশনায় 'মনসুবা জংশন' নাটকে অভিনয়
করেছেন। এই নাটকের গল্প ভাবনা শিহাব শাহীন ও মেজবাহউদ্দিন সুমনের। ঈদে এই
নাটকটি এনটিভিতে প্রচার হবে।
Showing posts with label Tahsan. Show all posts
Showing posts with label Tahsan. Show all posts
21 October 2012
12 September 2011
তাহসানের সুরে মিথিলার অ্যালবাম

আগামী ঈদুল আজহায় প্রকাশিত হচ্ছে মিথিলা ফারজানার প্রথম একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামটির কাজ শুরু হয়েছে। এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করছেন তাহসান। মেলোডি ও রোমান্টিকসহ বিভিন্ন ধরনের গান থাকবে এই অ্যালবামে। এককের পাশাপাশি বেশ কয়েকটি দ্বৈতগানও স্থান পাবে এতে। অ্যালবামের কয়েকটি গানের কথা লিখেছেন মিথিলা এবং তাহসান। এ প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, 'ইচ্ছে ছিল একক অ্যালবাম করার। কাজের ব্যস্ততায় এতদিন সেটা হয়ে ওঠেনি। এখন একটু অবসর পেয়েছি, এজন্য ধীরে ধীরে কাজ শুরু করছি।' মিথিলার নতুন অ্যালবাম সম্পর্কে তাহসান জানিয়েছেন, 'মিথিলার অ্যালবামের কাজে হাত দিয়েছি। ট্র্যাক তৈরি করা শুরু করেছি ইতোমধ্যেই। হয়তো খুব শীঘ্রই গানগুলোতে কণ্ঠ দেবে মিথিলা।' উল্লেখ্য, তাহসানের প্রতিটি একক অ্যালবামেই একটি করে গান গেয়েছেন তার সহধর্মিণী মিথিলা। সেগুলোর মধ্যে রোদেলা দুপুরে, পাগলা ঘুড়ি এবং ঘুমখোয়ারে গানগুলো বেশ প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। কিছুদিন আগেই প্রকাশিত তাহসানের সর্বশেষ একক অ্যালবাম 'প্রত্যাবর্তন'-এ 'কিছু কথা' শিরোনামের গানটি গেয়েছেন মিথিলা।
Labels:
Mithila,
Music,
Music Album,
Tahsan
Subscribe to:
Posts (Atom)
