Showing posts with label TV Actress. Show all posts
Showing posts with label TV Actress. Show all posts

11 March 2014

‘রেইনকোট’ চলচ্চিত্রে অপর্ণা ঘোষ

এ সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। বর্তমানে ধারাবাহিক ও খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় করছেন চলচ্চিত্রেও। এসব বিষয়ে তার সঙ্গে আলাপচারিতা...
বর্তমান ব্যস্ততা...
শাফায়েত মনসুর রানার ‘ইচ্ছেঘুড়ি’ ও জাহাঙ্গীর আলম সুমনের ‘ভালবাসা কারে কয়’ ধারাবাহিকের শুটিং করছি।
চলচ্চিত্র...
আমার নতুন ছবি জাহিদুর রহিম অঞ্জনের ‘রেইনকোট’। ছবির শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশন চলছে। এ চলচ্চিত্রের গল্পটি মূলত মুক্তিযুদ্ধকেন্দ্রিক। শৈশব থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার প্রবল আগ্রহ। এখনও সুযোগ পেলে গুরুজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা শুনি। মুক্তিযুদ্ধবিষয়ক নানা প্রামাণ্য, বই-পুস্তক সংগ্রহ করি। তাই এরকম একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে।
ভবিষ্যত্ পরিকল্পনা...
বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র যেখানেই অভিনয় করি না কেন, সব মিলিয়ে নিজেকে একজন অভিনেত্রী ভাবতেই ভালো লাগে। তবে নাটকে অভিনয় করেই বেশি আনন্দ পাই। আর চলচ্চিত্রে অভিনয় করাটা স্বপ্নের মতো। নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
বিয়ে নিয়ে ভাবনা...
বিয়ে নিয়ে খুব বেশি ভাবছি না। তবে আমার জন্য বাসা থেকেও পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলেই বিয়ে করে ফেলব।

18 October 2012

ঈদে বিন্দুর ৪৪টি নাটক!

বিন্দু আর ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না বলে বিভিন্ন পরিচালকের কাছ থেকে শোনা যায় ইদানীং। এখন নাকি একক নাটকের প্রতিই তার বেশি ঝোঁক! বিন্দু বলেন, আসলে তা নয়। বর্তমানে যে সব বড় বড় ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তাতেই নাকি তার ভয় হয়। এতো বড় ধারাবাহিক নাটকে তার অভিনয় করা সম্ভব না। বিন্দুর ভাষায় কন্টিনিউটি রাখা আমার জন্য বেশ কষ্টকর মনে হয়। আর নির্দিষ্ট সময় অনুযায়ী শিডিউল বের করাও আমার জন্যে বাড়তি চাপ মনে হয়। তাই একটু এড়িয়ে চলা। এতো গেল বিন্দুর নখরামীর নমুনা। এদিকে বিন্দুকে নিয়ে নখরামী শুরু করেছে টেলিভিশন চ্যানেলও। কোন চ্যানেলই যেন বিন্দু অভিনীত নাটক দু-তিনটির বেশি প্রচার করবে না বলে যেন বিশেষ আইন পাস করেছে। এ নিয়ে একাধিক নির্মাতার মধ্যেও বেশ ক্ষোভ দেখা যায়। এ প্রসঙ্গে একটু হেসে বিন্দু বলেন, আসলে আমি ধারাবাহিক নাটক না করায় একক নাটকের সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু গত ঈদে আমার অভিনীত ৪৪টি নাটক বিভিন্ন চ্যানেলে যে প্রচার হয়েছে তা আমার নিজেরই বিশ্বাস হয়নি। তবে এবার ঈদে সে তুলনায় অনেক কম। তাছাড়া আমি আগের চেয়ে কাজ অনেক কমিয়ে দিয়েছি।

20 September 2012

আমেরিকা প্রবাসী হলেন তারিন

অনেকটা হুট করেই সুদূর আমেরিকায় পাড়ি জমালেন ছোট পর্দার বড় তারকা তারিন। জানা গেছে, তার এবারের সফর অনেক দীর্ঘ হতে পারে। এমনকি তারিন আদৌ দেশে ফিরবেন কি-না সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না ঘনিষ্ঠজনরা। তারিন গত শনিবার রাতের ফ্লাইটে আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তারিনের বড় তিন বোন জাবীন, শাহীন ও নাহিন রয়েছেন। আপাতত তিন বোনের সঙ্গেই উঠেছেন তিনি। তবে পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী চলতি মাসে তিনি দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন সেখানে। একটির নির্মাতা তৌকীর আহমেদ, অন্যটি চয়নিকা চৌধুরীর। এরপর অদূর ভবিষ্যতে আর কোন নাটকের শুটিংয়ে তার অংশ নেয়ার সম্ভাবনা নেই বলে জানা যায়। কারণ, প্রচার মাধ্যমের সব কাজ থেকে দূরে থাকার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তারিন। বিশ্বস্ত সূত্র আরও জানায়, বেশ কিছুদিন ধরে তারিন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই গত কয়েক মাসে নাট্য নির্মাতাদের দেয়া কথা অনুযায়ী সবক’টি নাটকের শুটিং ঢাকা ছাড়ার আগেই শেষ করেছেন। সর্বশেষ, আমেরিকায় যাওয়ার আগের দিন আবুল হায়াতের পরিচালনায় নির্মিত একটি নাটকের শুটিং করেছেন তারিন। জানা যায়, তারিন ব্যক্তিগত জীবনে শেষ ক’মাস ধরে বেশ অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ তার পিতার শারীরিক অবস্থা অনেকদিন ধরেই খুব একটা ভাল নয়। অন্যদিকে তার দীর্ঘদিনের প্রেমিকের (সংগীত শিল্পী/ব্যবসায়ী) সঙ্গেও প্রেমের পথচলায় ছন্দপতন ঘটেছে সমপ্রতি। আর এসব মিলিয়ে, এবার তিনি লম্বা সময় আড়ালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তারিনের এক ঘনিষ্ঠজন জানান, তারিন আপাতত আমেরিকায় বোনেদের সঙ্গে কিছুটা সময় একান্তে কাটানোর সিদ্ধান্ত নিলেও, পারিবারিক পছন্দ মতে এ বছরেই বিয়ের পিঁড়িতে বসার সমূহ সম্ভাবনা রয়েছে তার। সে লক্ষ্যেই তারিনের বাবা-মা-বোনরা এগুচ্ছেন পারিবারিকভাবে। এ ক্ষেত্রে পাত্র আমেরিকা প্রবাসী হলেও খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।

30 April 2011

মোনালিসা এই সময়ে


মোনালিসা ভুবন ভোলানো হাসি দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। তার এ হাসির রহস্য সম্পর্কে তিনি বলেন, আসলে আমার হাসিটাই এরকম। দর্শকের কাছে আমার কৃতজ্ঞতা এজন্য যে তারা এ হাসি পছন্দ করেন। শুধু হাসি নয়, মোনালিসার কাজও দর্শক কর্তৃক সমাদৃত। অবশ্য টিভি নাটকের কাজ এখন তিনি কমিয়ে দিয়েছেন। তারপরেও শুটিং নিয়ে ব্যস্ততা তার কম নয়। এ সম্পর্কে মোনালিসা বলেন, এর মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করেছি। এগুলো হলো- জুবায়েরের পরিচালনায় ‘একটু ভালবাসা’, সঞ্জয়ের পরিচালনায় ‘ভণ্ডলুম’, কামরুজ্জামানের পরিচালনায় ‘রোমিওরা’। এছাড়া দিতি আপার একটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছি। এসবের বাইরে ধারাবাহিক নাটকেরও কাজ করেছি কয়েকটি। এগুলো হলো- আশরাফি মিঠুর পরিচালনায় ‘ভাল থেকো ফুল মিষ্টি বকুল’ এবং সকাল আহমেদের পরিচালনায় পুরান ঢাকার গল্প নিয়ে একটি নাটক। দীপঙ্কর দীপনের নতুন শুরু হতে যাওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ করার ব্যাপারে কথা চলছে। তিনি বলেন, আমার অভিনীত কোন নাটক এখন প্রচার চলছে না কোন টিভি চ্যানেলে আর নতুন কোন ধারাবাহিক নাটকেও অভিনয় করছি না। একই সেট, কাহিনী একই আর প্রায় একই ধরনের চরিত্র ভাল লাগে না। এজন্য ধারাবাহিক নাটক নিয়মিত করছি না। মডেলিং সম্পর্কে বলেন, আপাতত বন্ধ। তবে কয়েকটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করতে পারি। নাচের শিল্পী মোনালিসার কি খবর জানতে চাইলে তিনি বলেন, পড়ালেখা ও অভিনয়ের কারণে নাচের কোন আয়োজনে সময় দিতে পারছি না। তবে ব্যস্ততা কমলে সময় দিবো।

27 April 2011

এ ভিডিওটি আমার নয় - শখ


এটি কেউ বানিয়ে আমার নামে ছেড়ে দিয়েছে। এ ধরনের কোন কাজ আমি করিনি। এটি কেউ বানিয়ে আমার নামে ছেড়ে দিয়েছে। ছোটবেলা থেকেই আমি নাচের সঙ্গে যুক্ত। তাই আমি মিডিয়ায় এসেছি একজন পরিপূর্ণ শিল্পী হতে। আমার বর্তমান ব্যস্ততা মডেলিং এবং অভিনয়কে ঘিরেই। কথাগুলো একনাগাড়ে বলে গেলেন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শখ। গত দু’দিন ধরে তার নামে ই-মেইলে ও বিভিন্ন সেলফোনে ছড়িয়ে পড়া আপত্তিকর দুই মিনিট দুই সেকেন্ড ব্যাপ্তির নগ্ন ভিডিও প্রসঙ্গে গতকাল মানবজমিন অফিসে বসে শখ এসব কথা বলেন। গতকাল বাবাকে সঙ্গে নিয়ে মানবজমিন-এ এসেছিলেন তিনি। শখ আরও বলেন, আমি মিডিয়ায় কাজ করছি বেশি দিন নয়। এর মধ্যেই আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গেম চলেছে। তবে এসবে কখনও কান দেইনি। কিন্তু এবার আমি বেশ ক্ষুব্ধ। কারণ, এটি আমার ক্যারিয়ারের প্রশ্ন, আমার জীবনের প্রশ্ন। তাছাড়া আমার মনে হয় যে কেউ ভিডিওটি একটু ভালভাবে দেখলে বুঝতে পারবেন এটি আমি নই। শখের মতো উঠতি তারকাকে নিয়ে এমন ঘটনা প্রসঙ্গে তার বাবা মানবজমিনকে বলেন, মেয়েকে আমি আমার বাসার উল্টোদিকের লন্ড্রিতেও একা বের হতে দেই না। আর মিডিয়ায় কাজের সময়ে ওর সঙ্গে আমি অথবা ওর মা থাকি সব সময়। আমার মনে হয় শখের ক্ষতি করার জন্যই কেউ এমনটি ছড়াচ্ছে। শখ বলেন, আমার শিল্পী জীবন এবং ব্যক্তি জীবন দু’টোই ধ্বংস করার জন্য কেউ এমনটি করছে। জানি না কোথায় তাদের স্বার্থ। তবে আমি চ্যালেঞ্জ করে বলছি কেউ যদি প্রমাণ করতে পারেন ভিডিওটি আমার তাহলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে মিডিয়া ছেড়ে দেবো। তিনি আরও বলেন, যারা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এমন খবর ছড়াচ্ছেন তাদের বিচারের ভার আমি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিচ্ছি। আমি মনে করি নিরপরাধ কারো ক্ষতি করে কেউ শান্তিতে থাকতে পারবে না। এদিকে শখ বর্তমানে বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলালিংকের সঙ্গে চুক্তি অনুযায়ী নিয়মিত একের পর এক বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। বর্তমানে তার বাংলালিংক দেশ সিক্স-এর বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর। এতে শখের সঙ্গে আরও রয়েছেন সারিকা ও নিলয়। এছাড়া শখ সমপ্রতি মডেল হয়েছেন ভারতের সোনক মিত্রের পরিচালনায় ওয়ালটন পণ্যের একটি বিজ্ঞপনে। এতে শখের বিপরীতে রয়েছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস। চলতি মাসের শেষের দিকে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে। এছাড়া এনটিভিতে বর্তমানে প্রচার চলছে শখ অভিনীত ধারাবাহিক নাটক ‘চাঁদের নিজের কোন আলো নেই’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। শুটিং শেষ করেছেন একটি একক নাটকের। জয়ন্ত মণ্ডলের পরিচালনায় এতে শখের বিপরীতে অভিনয় করেছেন সজল। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশন ও আরটিভিতে প্রচার হবে শখের অংশগ্রহণে বিশেষ নৃত্যনাট্য। শখের আগামীর ভাবনা শুধুই চলচ্চিত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রে যতটা সময় দেয়া প্রয়োজন আমি তেমনটি দিতে পারছি না। এর কারণ বাংলালিংকের সঙ্গে চুক্তি। আসছে বছরে নতুন চুক্তি হওয়ার সময়ে এর একটি পরিপূর্ণ আলোচনা করবো। কারণ, আমি আসলেই চলচ্চিত্রে অভিনয়ে ইচ্ছুক। চাই ভালভাবে বুঝে শুনে একের পর এক চলচ্চিত্রে কাজ করতে চাই।

26 April 2011

ভাবনা’র মনের ভেতর বহুদূরের পথ


মাত্র তিন মিনিটের একটি বিজ্ঞাপনের শুটিং করতে সময় লেগেছে টানা ৩৬ দিন। ঘুরতে হয়েছে পুরো দেশ। মুঠোফোন প্রতিষ্ঠান রবি’র বর্ষপূর্তির বিজ্ঞাপনচিত্রের গল্প এটি। যার অন্যতম মডেল ভাবনা। বিজ্ঞাপনচিত্রটি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এতে মূলত কাজ করেছেন ৬ জন মডেল, তবে মূল ফোকাসটা ছিল ভাবনাকে ঘিরেই। বিজ্ঞাপন নির্মাণের মোট ৩৬ দিনের মধ্যে টানা আট দিন কাটাতে হয়েছে লঞ্চে, যা ভাবনার জন্য নতুন এক ধরনের অভিজ্ঞতা। এর আগে কোনদিনও তিনি লঞ্চে চড়েননি। এ প্রসঙ্গে ভাবনা বলেন, প্রথমে লঞ্চে চড়ার অফার পেয়ে খুব আগ্রহের সঙ্গেই রাজি হয়েছিলাম। কিন্তু লঞ্চে ওঠার আগ মুহূর্তে মনে মনে অনেক আতঙ্ক কাজ করছিল। চড়ার পর আতঙ্ক ধীরে ধীরে কেটে যায়। অনেক আনন্দময় এ জার্নি ছিল ঢাকা থেকে সুদূর সুন্দরবন পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এ বিজ্ঞাপনে পুরো দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে। বিজ্ঞাপন তো করা হয়েছে, ইতিমধ্যে সব টিভি চ্যানেলেও এটি প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নে ভাবনা বলেন, এ ধরনের বিজ্ঞাপন বাংলাদেশে এটিই সম্ভবত প্রথম। সাড়া কেমন পাচ্ছি সেটা বলে প্রকাশ করা যাবে না। অনুভূতিটা এখন স্বপ্নের কাছাকাছি। এ বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেই ভাবনা মন বসিয়েছেন পরীক্ষার টেবিলে। তিনি এবার রাইফেলস স্কুল এন্ড কলেজ থেকে আর্টস বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা শেষ হবে আগামী মাসের ১০ তারিখে। তাতে কি? পরীক্ষার ফাঁকেই ভাবনা’র কাজের ধারা অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপস্থাপক হিসেবে শুটিং শুরু করেছেন এটিএন বাংলার নতুন মিউজিক্যাল অনুষ্ঠান ‘সুরের মাধুরী’র। সাপ্তাহিক এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাবনার উপস্থাপনার ক্যারিয়ার শুরু। এদিকে ৫ই মে থেকে শুটিং শুরু করছেন আশুতোষ সুজনের নতুন ধারাবাহিক ‘রেড ড্রাগন’-এর। পরীক্ষার আগেই শুটিং সম্পন্ন করেছেন দু’টি ধারাবাহিকের। একটি শরাফ আহমেদ জীবনের ‘কামিং সুন’, অন্যটি শওকত আলী রানার ‘মুন্নুজান’। পরীক্ষা শেষ হলেই কফির একটি নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার কথা রয়েছে তার। একদিকে পরীক্ষা অন্যদিকে নিয়মিত শুটিং-সিডিউল ঠিক রাখা প্রসঙ্গে ভাবনার মন্তব্য- এর মধ্যে ছয় বিষয়ের পরীক্ষা শেষ করেছি। খুব ভাল হয়েছে। বাকি আছে আরও ছয় বিষয়। আশা করছি এগুলোও ভাল হবে। পরীক্ষার আগে প্রস্তুতিটা ভাল ছিল। তাছাড়া পড়াশোনা নষ্ট করে কোন শুটিং করছি না, সিডিউল দিচ্ছি না। পড়াশোনা আর পরীক্ষার ফাঁকে ফাঁকেই কাজগুলো করছি। আগেও যে আমি খুব বেশি কাজ করেছি তা না, এখনও অনেক বেছে বেছে পছন্দসই কাজগুলোই করছি। কারণ, আমার মনের ভেতর জেগে আছে বহুদূরের পথ। সুতরাং কোন কিছুতেই তাড়াহুড়া নেই আমার।

19 April 2011

মডেল থেকে অভিনয়ে রুহি


র‌্যাম্প আঙিনার পরিচিত মুখ রুহি এখন নিয়মিত অভিনয় করছেন। শিগগিরই গিয়াসউদ্দিন সেলিমের 'অবগুণ্ঠন' নামের ২৬ পর্বের ধারাবাহিক নাটকে কাজ শুরু করবেন। মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে চ্যানেল আইয়ের জন্য এটি তৈরি হচ্ছে। এখানে রুহিকে দেখা যাবে গুলনাহারের ভূমিকায়। স্বামীহারা গুলবাহার তার ছোট দুই সন্তানকে নিয়ে সংগ্রাম করে যায় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে। শিগগিরই নাটোরের একটি বাড়িতে এর চিত্রায়ন শুরু হবে। গত ৫ এপ্রিল থেকেই তাদের সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই বাড়ির কর্তা মারা যাওয়ায় কাজটা পিছিয়ে গেছে। 'মনপুরা'র পর গিয়াসউদ্দিন সেলিম নতুন কোনো ধারাবাহিকের কাজে নামলেন। তিনি বলেন, '৬০০-৭০০ বছর আগে বাঙালির সমাজ-সংস্কৃতি কেমন ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই ধারাবাহিকে।'
'অবগুণ্ঠন' নাটকে রুহির সহশিল্পীরা হলেন হুমায়ুন ফরীদি, চঞ্চল চৌধুরী এবং ইরেশ যাকের। এদিকে নোমান রবিনের 'চখম প্রেম' ধারাবাহিকেও অভিনয় করছেন রুহি।

27 September 2010

মুখ খুললেন প্রভা - নিজেকে নির্দোষ দাবী

অবশেষে মুখ খুললেন মডেল সাদিয়া জাহান প্রভা। তিনি নিজেকে নির্দোষ দাবী করে দোষারোপ করলেন তার পুরনো প্রেমিক রাজীবকে। মডেল ও অভিনেত্রী প্রভা বলেন, জীবিত একজন অভিনেত্রীকে মেরে ফেলা হয়েছে। যার কোনো অপরাধই নেই অথচ সমাজের কাছে তাকে হেয় করা হলো। গত ১৯ আগস্ট মডেল ও অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্বকে হঠাৎ করে পালিয়ে বিয়ে করেন প্রভা। এরপরই তার বাগদত্তা প্রেমিক রাজীব হাসান প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের দুজনের (রাজীব-প্রভা) যৌন সিডি (নীল ছবি) বাজারে ছেড়ে দেন। মিডিয়াতে তুলকালাম কান্ড ঘটে যায় প্রভা-রাজীবের আপত্তিকর যৌন সম্পর্কের ভিডিও দেখে। তাদের ঐ ভিডিও ছবি দেখে কারো অনুমান করতে বাকী নেই যে, রাজীব-প্রভা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই দৃশ্যগুলো ধারণ করেছেন। প্রভা বছর পাঁচেক আগে মেরিল সাবানের বিজ্ঞাপনের মডেল হয়ে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে আরো অনেক পণ্যের বিজ্ঞাপনের মডেল এবং বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিক 'পথ জানা নেই' নাটকে স্বামী অপূর্বর সাথে অভিনয় করছেন।

প্রভা-রাজীবের নীল ছবি প্রকাশ হওয়ার পর গত দু সপ্তাহ আত্মগোপনে ছিলেন প্রভা। আত্মহত্যা করেছেন এমন গুজবও বাজারে চাউর হয়। অবশেষে মিডিয়াতে মুখ খুললেন প্রভা। একটি অনলাইন নিউজকে দেয়া সাাৎকারে প্রভা বলেন, রাজীবের সঙ্গে গত দু বছর ধরেই তার সম্পর্ক খারাপ যাচ্ছিল। ও খুব ক্রেজি একজন মানুষ। ও কখনোই আমাকে ভালোবাসেনি।

রাজীবের টার্গেট ছিল যে কোনো মূল্যে আমাকে বিয়ে করা। এজন্য অনেকটা চাপের মুখেই আমার সঙ্গে ওর বাগদান হয়। এর পরেই আমার কাছে ওর উদ্দেশ্য খোলাসা হয়ে যায়। তাছাড়া রাজীব যা করছে, তাতে আমার মনে হয় ওর সঙ্গে আমার বিয়ে হলে আমাকে সে মেরেও ফেলতে পারতো। প্রভা আরো বলেন, রাজীবের সঙ্গে আমার বাগদান হওয়ার পর যখন বুঝলাম সে আমাকে ভালোবাসে না, তখন আমি কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করলাম। এরপর এমনও হয়েছে, টানা ত্রিশ দিনই আমি কাজ করেছি, যাতে ওর সাথে আমার কোনোভাবেই দেখা না হয়।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, আমি অন্য সব বাঙালী নারীর মতো স্বামী-সংসার নিয়ে ভাল থাকতে চেয়েছি। এটাই কী আমার অপরাধ? স্বামী ও সহকর্মী জিয়াউল হক ফারুক অপূর্ব সম্পর্কে প্রভা বলেন, অপূর্ব মানুষ হিসেবে খুবই ভাল। তিনি বলেন, আগে থেকেই ও আমার প্রতি যত্নবান ছিল। তা ছাড়া যেমন সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করেছি, তেমনি ভাল বন্ধুত্বের সম্পর্কও ছিল আমাদের মধ্যে।

অপূর্বের সঙ্গে সম্পর্কের শুরু বিষয়ে প্রভা বলেন, তাদের মধ্যে ভাল বোঝাপড়া থাকলেও শুরুতে সম্পর্কের বিষয়টা দুজনের কাছেই ধোঁয়াটে ছিল। তবে, প্রভা জানান, অর্পূবকে আমার ভাল লাগত। হঠাৎ করে অপূর্বের সঙ্গে বিয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার পরিবার থেকেও বিয়ের জন্য চাপ আসছিল। প্রবাসী এক ছেলের সঙ্গেও পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়া হয়। সবকিছু মিলিয়ে আমি অনেক চাপের মধ্যে ছিলাম। হাঁপিয়ে উঠেছিলাম আমি।

তবে প্রভা তার স্বেচ্ছায় ভিডিও করা রাজীবের সঙ্গে নীল ছবি প্রসঙ্গে কোন কথা প্রকাশ করেননি।

21 September 2010

গোপনে বিয়ে করলেন বাঁধন

বিয়ে করলেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। তিনি ৮ সেপ্টেম্বর অনেকটা তাড়াহুড়ো করেই সনেট নামের এক ব্যবসায়ীর সঙ্গে মালাবদল করেছেন। খবরটা গোপন রাখা হলেও অনুষ্ঠানে উভয় পরিবারের ঘনিষ্ঠ লোকজন এবং বর-কনের বন্ধুবান্ধবেরা উপস্থিত ছিলেন। গোপনে বিয়ে করা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমাদের সম্পর্কটা বেশি দিনের নয়। পরিচয়ের মাত্র তিন মাসের মাথায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। আসলে সনেটের পরিবারের লোকজন এবং আমার মা-বাবাও চাননি বিয়ের ব্যাপারটা মিডিয়ায় জানাজানি হোক। তাই বলতে পারেন, কিছুটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে।


৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে দুই পরিবারের কেবল ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন। বিয়ের পর গত ১৪ তারিখ দুজনে হানিমুন কাটাতে নেপালে যান এবং ২০ তারিখ সোমবার তাঁরা দেশে ফিরেছেন।

মিডিয়ায় কাজ সম্পর্কে বাঁধন বলেন, ‘আপাতত সংসার, ধর্ম ও চিকিৎসা পেশা নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছি।’

10 September 2010

ঈদে উপস্থাপনায় শমী

অভিনয়ে তাঁকে দেখা যাবে না ঠিকই, কিন্তু টিভি পর্দায় ঈদ আয়োজনের অনুষ্ঠানে দেখা যাবে শমী কায়সারকে। অনুষ্ঠানের নাম উত্তরাধিকার। শমী বললেন, ‘অনুষ্ঠানটির পরিকল্পনা খুবই ভালো এবং যে বিষয় নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করছি, সেটি ভিন্ন ধরনের, তাই করছি। আশা করছি, সবারই ভালো লাগবে। আর আমার কাছে ভালো লাগছে যে আমি দর্শকদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছি।’

উত্তরাধিকার অনুষ্ঠানে গানের ভুবনের কৃতী মানুষ এবং তাঁদের সন্তানদের গান পরিবেশন করা হবে। এখানে অংশ নিচ্ছেন সৈয়দ আবদুল হাদী ও তাঁর মেয়ে, সুলতানা চৌধুরী ও তাঁর মেয়ে, আবিদা সুলতানা ও তাঁর ছেলে, ইলা মজুমদার ও বাপ্পা মজুমদার, ফরিদা ইয়াসমিন ও তাঁর মেয়ে, দিলরুবা ও তাঁর ছেলে।

23 August 2010

বেশ্যাকে তবু বিশ্বাস করা যায়...


দেখার বাসনা লোপ পাচ্ছে। বারবার মনে পড়ছে জীবনানন্দ দাশকে। তিনিও কী দেখার বাসনা লোপ পাওয়া রোগে ভুগছিলেন? কলকাতার রাস্তায় দানবের মতো এক ট্রামের নিচে পিষ্ঠ হলেন তিনি। যদি দেখতেন তাহলে কি এমনটা ঘটার কথা ছিল? জীবনানন্দ লিখলেন, যারা অন্ধ তারা চোখে দেখে বেশি। কেননা অদ্ভুত অাঁধার এসেছে। অন্ধরাই যদি চোখে দেখে বেশি, তাহলে যারা অন্ধ নয় তাদের দেখার খায়েশ না থাকায় বোধ করি যুক্তিযুক্ত ও শ্রেয়।

একথা সর্বজনবিদিত যে, মানুষ সমাজবদ্ধ জীব। কেননা, সে একা বসবাস করতে পারে না। সমাজে বসবাস করতে হলে কিছু নিয়ম-কানুন, রীতি-নীতি, আচার-অনুষ্ঠান মেনে চলতে হয়। এরজন্য কারও সুবিধা যেমন হয় তেমন অসুবিধাও বোধ করি অনেকেরই হয়। সুবিধা-অসুবিধার মাঝামাঝিতেও থাকে কেউ কেউ। কিন্তু যাই-ই হোক মেনে চলতে হয়, মানিয়ে নিতে হয়। এর মধ্যেই থাকে সর্বজনের কল্যাণ ও মঙ্গল। কিন্তু আমাদের তারকারা একাবরও কী ভেবে দেখছেন তারা যা করেছেন তাতে সমাজের আর দশজন মানুষ কী ভাবছে? কিংবা তাদের কৃতকর্ম সমাজকে কতটা প্রভাবিত করছে? মাঝেমাঝেই তারকারা এমন কিছু করেন, যা কোন সভ্য সমাজের, সভ্য মানুষের পক্ষে কল্পনা করাও দুরূহ।

স্কুল জীবনে পড়েছি। অনেকেই নিশ্চয় পড়েছেন। এখনো বোধ করি পড়ানো হয়। বিষয়টা ছিল একজন শিল্পীর দায়বদ্ধতা। এখানে শিল্পী বলতে শুধু কণ্ঠশিল্পীকেই বোঝানো হয়নি। সৃজনশীলতায় সম্পৃক্ত সবাইকেই বোঝানো হয়েছে। এসব সৃজনশীল প্রতিভাধরদের মধ্যে অনেকখানি এগিয়ে রয়েছে অভিনয় শিল্পীরা। কেননা, অভিনয় শিল্পী বলে কথা! তাদের মতো করে ছলাকলা জানেই বা ক'জন আর প্রদর্শনে পারঙ্গমই বা কারা? বেশ কিছুদিন আগের ঘটনা। উঠতি নায়িকা ঘর বাঁধলেন এক শিল্পীর সঙ্গে। বলা প্রয়োজন শুধু বাঁধলেন না। একটি ঘর ভাঙলেন, ভাঙালেন। তারই মতো এক নারীর দুই সন্তানসহ কপাল পুড়ল। নায়িকা মনে করেছিল, হেভি একটা দান মেরেছে জীবনের দাবা খেলায়। নিদারুণ বাস্তবতা তখন ভবিষ্যতের চাঁদর গায়ে দিয়ে নিশ্চয় মিটিমিটি হেসেছে। যার ফল পেল হাতেনাতে, মাত্র ক'দিন পরে। যা হওয়ার তাই হয়েছে। দু'দিন পর ওই নায়িকার ঘর শূন্য হয়েছে। এক সাক্ষাৎকারে নায়িকা বললেন, হৃদয় ভাঙা মর্মন্তুদ অভিজ্ঞতার কথা। সবাই আছে, সব আছে, শুধু তিনি নেই। একদিন যার জন্য আমি সব ছেড়েছিলাম, আজ তিনিই নেই।

আর একটা ঘটনার এখন প্রত্যুষ মুহূর্ত কাটেনি। দু'জন নায়ক-নায়িকা ঘর বেঁধেছেন। অথচ সামান্য ক'দিন আগে ওই নায়িকার বাগদান সম্পন্ন হয়েছে। হাসির ফোয়ারা ছড়িয়ে তখন তিনি বলেছিলেন, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আশা করি, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে।

পালিয়ে বিয়ে করে একা অভিনেত্রী ও পরিচালক অনেক স্বপ্নের কথা শুনিয়েছিলেন। তারপর সামান্য ক'দিন। আহা প্রেম! আহা স্বপ্ন! আজও সংসার ভাগ্য হয়নি ওই নায়িকার। এক অবিকল আরেকটি উদাহরণ। ইতোমধ্যে তারা অবশ্য পৃথক পৃথক সংসার সাজিয়েছে। ওই নায়িকার প্রথম সংসার ভাঙার পর যাকে নিয়ে অভিযোগ উঠেছিল, তার সঙ্গেই ঘর বাঁধলেন। তার মানে কি সংসার থাকা অবস্থাতে তার সম্পর্কে উত্থাপিত অভিযোগ, গুঞ্জন সব সত্যি? এই কী আমাদের শিল্পীদের সামাজিক দায়বদ্ধতার নমুনা। ঘর ভাঙা সঙ্গত। কিন্তু এই ভাবে? আমাদের শিল্পীরা কি সত্য বলে? বললে তার নজির কি এই সব? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতায় আছে, বেশ্যাকে তবু বিশ্বাস করা যায়, বুদ্ধিজীবীদের নয়। রুদ্র দা, কবিতাটা একটু পাল্টে দিলে আপনি কি খুব মাইন্ড করবেন?
-কাজল রশীদ শাহীন

04 April 2010

বিন্দুর বোকামি!

মাসখানেক আগে রায়হান খানের এক নাটকের কাজে ব্যাংকক গিয়েছি। সঙ্গে মোশাররফ করিম, মাহমুদুল ইসলাম মিঠু, হিলেস্নাল, সকাল আহমেদ, চাঁদনী, নোভা, নওশীন। সবাই হোটেলে উঠেছি। দুপুরে আমি, চাঁদনী আপু, নওশীন খেতে বেরিয়েছি। নোভা হোটেলে।
Add Image

হঠাৎ একজন ফোন দিয়ে বললো, 'বড়দা মিঠুর (মাহমুদুল ইসলাম মিঠু) সঙ্গে রায়হান খানের তুমুল ঝগড়া লেগেছে। খুব খারাপ অবস্থা। শুটিং হবে না। বাংলাদেশে ফিরে যেতে হবে।' কথাটা শুনে আমাদের মন খারাপ হয়ে গেলো। দৌড়ে ছুটে গেলাম হোটেলে। গিয়ে দেখি যা শুনেছি তার চেয়েও গুরুতর অবস্থা। দুটো গ্রুপ হয়ে গেছে। তারা দুজন দুজনকে বকাবকি করছে। দেড় ঘণ্টা যাবৎ বকাবকি চলছে। আমরা ঝগড়া থামানোর চেষ্টা করলাম। কিন্তু কোনো ফল হলো না। তারা একে অপরকে বকাবকি করেই চলেছে। এক পযর্ায়ে মারামারি হতে নেবে, তখনি আমাদের অবাক করে দিয়ে ছেলেরা হেসে ফেললো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আধঘণ্টা ধরে আমি হতবাক হয়ে রইলাম। ছেলেরা বললো, বিন্দু গেছে। ওর চোখমুখের অবস্থা দেখো! তখনো কিছু বুঝতে পারছি না।

পরে বুঝলাম, ছেলেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের বোকা বানাবে। বড়দা মিঠু ও রায়হান ভাইয়ের ঝগড়াটা ছিল সাজানো। তাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা বোকা বনে গেছি। এখনো সেকথা মনে পড়লে ভাবতে অবাক লাগে। সেদিন আমরা মেয়েরা যে কি অবস্থায় পড়েছি তা বলে বোঝানো যাবে না। আসলে আমরা যারা মিডিয়ায় কাজ করি, তারা সবাই একই পরিবারের সদস্যদের মতো। পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধলে কোনো পক্ষে না গিয়ে নিরপেক্ষ হয়ে ঝগড়া থামানোর চেষ্টা করতে হয়। আমরা ঠিক তাই করেছি।

আসলে সেদিনই আমরা আরো বুঝতে পেরেছি, পরিবারের সকল সদস্যদের কতোটুকু বন্ধন থাকে।

অনুলিখন : আই ফারুকী

26 December 2009

পরীক্ষা নিয়ে ব্যস্ত প্রভা

অভিনয় থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। ঘুরতে যাওয়া বা বিশ্রামের জন্য নয়, তার ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার জন্যই এ ছুটি। শান্ত মারিয়ম কলেজে ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী তিনি।ইমদাদুল হক মিলনের লেখা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় রিমেক নাটক যতোদূর যাইতে পূর্ব অভিনীত শমী কায়সারের চরিত্রে অভিনয় করছেন প্রভা। এ সম্পর্কে প্রভা বলেন, এ নাটকে অভিনয় করতে গিয়ে আমি সারাক্ষণই ভয়ের মধ্যে থেকেছি। একটা শট শেষ করেই চয়নিকা বৌদিকে বলেছি, আমার অভিনয় হচ্ছে তো। শমী আপু এত বড় মাপের একজন শিল্পী। তার পরিবর্তে অভিনয় করছি ভেবে আরও বেশি ভয় পাচ্ছি। কারণ, আমি অনেকগুলো নাটকে অভিনয় করলেও দর্শক আমাকে মেরিলের মডেল হিসেবেই এখনও চেনেন। এখানে অভিনয় দর্শক কতটা গ্রহণ করবে এটাও একটা ভাবার বিষয়। বর্তমানে পরীক্ষার কারণে ২১-২৮ ডিসেম্বর পর্যন্ত শুটিং থেকে ছুটি নিয়েছেন প্রভা। ২৯ ডিসেম্বর থেকে আবার শুটিং শুরু করবেন। অভিনয় এবং পড়ালেখা কীভাবে সামাল দেন - এ প্রশ্নের জবাবে প্রভাব বলেন, আমি মূলত কলেজে ক্লাস করতে পারি না বললেই চলে। নোট এবং কলেজের অন্যান্য বিষয়ে আমার বন্ধুরা আমাকে অনেক সাহায্য করে।

23 December 2009

মা হচ্ছেন তনিমা হামিদ

নাট্যাভিনেত্রী তনিমা হামিদ অসুস্থতার কারণে বর্তমানে বিশ্রামে আছেন। শিগগিরই মা হচ্ছেন তিনি। আগামী বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করেছেন ডাক্তার। এ কারণেই তিনি বর্তমানে অভিনয়ে থকে কিছুটা দূরে সরে আছেন। ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ীই এখন বলছেন। এমন সুখবরে শামসুদ্দিন হায়দার ডালিমসহ দুই পরিবারের সকলেই খুব খুশি হয়েছেন।

তনিমা হামিদ অভিনীত খোঁজ নাটকটি নিয়মিত বাংলাভিশনে প্রচার হচ্ছে, রাজীবুল ইসলাম রাজীব ও সজল চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজীবুল ইসাম রাজীব। এছাড়া সমরেশ মজুমদারের রচনা ও ম. হামিদের পরিচালনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে নাটক দায়বন্ধন। এ নাটকে তনিমা হামিদ ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ, শাহরিয়ার নাজিম জয়, আহসান হাবিব নাসিম, ঈশিতা, নাদিয়া আহমেদ, গোলাম ফরিদা ছন্দা, আবুল হায়াত, ম. হামিদ, দিতি, ডলি জহুর, আফজাল শরীফ প্রমুখ।

নতুন অতিথির আগমন সম্পর্কে জানতে চাইলে তনিমা বলেন, এমন সুখবরে সবারই ভাল লাগার কথা। ছেলে হোক কিংবা মেয়ে একটি সুস্থ বাচ্চাই আমার কাম্য। তবে ডালিম বলেন, আমি অবশ্য দু'টো প্ল্যান করেছি। এ প্ল্যান, বি. প্ল্যান, অর্থাৎ ছেলে হলে এক প্ল্যানে আর মেয়ে হলে আরেক প্ল্যানে গড়ে তুলব। তবে অবশ্যই সুস্থ বাচ্চা কামনা করি।