Showing posts with label Sarika. Show all posts
Showing posts with label Sarika. Show all posts

05 November 2012

সারিকার ভ্যালেন্টাইন ইমন

এই প্রথম ইমন আর সারিকা একসঙ্গে অভিনয় করলেন। টেলিভিশনের জন্য নির্মিত একটি টেলিছবিতে তারা জুটি হয়ে অভিনয় করেছেন। নাম ‘ভ্যালেন্টাইন’। কাতারের মনোরম লোকেশনে এই টেলিছবির শুটিং শেষ করে শনিবার রাতে দেশে ফিরেছেন এ দুই অভিনয়শিল্পী। সারিকা বলেন, ইমন আমার খুব ভাল বন্ধু। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ইমন ও আমি একসঙ্গে জুটি হয়ে কোন কাজ করিনি। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলাম। টেলিছবিটি খুব চমৎকার একটি গল্পের। সারিকা আরও বলেন, কাতারে এখন প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই টেলিছবিটির শুটিং করতে হয়েছে। ইমনের সঙ্গে জুটি হয়ে প্রথম শুটিংয়ে সবাই মিলে অনেক মজা করেছি। ইমন বলেন, এই টেলিছবিতে প্রথম দিকে আমাকে অ্যান্টিহিরো হিসেবে দেখানো হবে। তবে শেষদিকে কিছু চমক আছে। সবকিছু মিলে অন্য রকম একটি গল্পে কাজ করলাম। আমার বিশ্বাস টেলিছবিটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, এবারের ঈদে কাতারের প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন ইমন ও সারিকা। ওই অনুষ্ঠান শেষে তারা ওই টেলিছবির কাজ করেন।

30 September 2012

ভেঙে গেল নিরব সারিকার প্রেম!

টেলিভিশন মিডিয়ায় গত কয়েক বছরের আলোচিত প্রেম বলতে নিরব-সারিকার নামই সামনে চলে আসে। সেই বহুল আলোচিত প্রেমে যতি পড়ল। গত দুই বছরে যেখানে নিরব, সেখানেই ছিলেন সারিকা। শুধু তাই নয়, একই ধরনের পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের মনের মিলের বিষয়টিও তুলে ধরতেন দুজনে। নানা কারণে নিরব ও সারিকা প্রেমের ব্যাপারটি সবার চোখে ধরাও পড়েছিল। এক পর্যায়ে নিরব-সারিকাও বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেননি। নিজেদের প্রেম, ভালোলাগা-ভালোবাসার কথা, এমনকি ঘর বাঁধার কথাও অকপটে বলে গেছেন গণমাধ্যমের কাছে। ২০১১ সালের ৭ জুলাই মিডিয়াতে এক সাক্ষাৎকারে সারিকাকে বিয়ের ব্যাপারে নিরব বলেছিলেন, আমার ইচ্ছে সারিকাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার। কেয়ামত থেকে কেয়ামত' ছবিটি দেখে আমার মনে এ ইচ্ছা জেগেছে অনেক আগেই।' আর সারিকা বলেছিলেন, 'মোটেই না। আমার ইচ্ছে খুব ধুমধাম করে বিয়ে হবে। অনেক গয়না পরব। কয়েক দিন ধরে ঘটা করে অনুষ্ঠান হবে। গায়ে হলুদ হবে। আর নিরব পালিয়ে বিয়ে করার কথা বলেছে কারণ ওর পয়সা বেঁচে যাবে। হা হা হা।' নিরব-সারিকার ঘটা করে দেওয়া এসব ঘোষণা আর বাস্তবে পরিণত হচ্ছে না। টেলিভিশন ও মডেলিং জগতের আলোচিত এই জুটির প্রেমের সম্পর্ক ভাঙন ধরেছে। কোনোভাবেই এই প্রেমের আর জোড়া লাগবে না বলেও জানিয়েছেন নিরব। এ প্রসঙ্গে নিরব জানিয়েছেন, 'আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর তা একসময় ভালোবাসা, ভালোলাগাতেও রূপ নিয়েছিল। কিন্তু এখন তা আর নেই। আর এসব বিষয় নিয়ে আমি আপাতত কিছুই বলতে চাই না। সে এখন তার মত করে চলছে। এদিকে সারিকা জানিয়েছেন, 'এটা ঠিক যে, আমি নিরবকে অনেক ভালোবাসতাম। কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নেই। আমি এখন নতুন করে নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি। আপাতত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই। বেশ কয়েকটা চলচ্চিত্রের ব্যাপারেও কথা হচ্ছে। নিজের ক্যারিয়ার নিয়ে ভালোভাবে এগোতে চাই।'

22 November 2011

দশদিন পর বাসায় ফিরেছেন সারিকা

অবশেষে দশদিন পর প্রেমিকা সারিকাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন নীরব। গত রাতে তারা ঢাকায় এসেছেন। বিকালে নীরবের সঙ্গে কথা হলে তিনি জানান, সারিকা ভাল আছে। এ মুহূর্তে সে ঘুমাচ্ছে। একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। রাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছবো। তাহলে এত রটনা-ঘটনা কেন হলো- এ প্রসঙ্গে নীরব বলেন, মানবজমিন লিখেছে ধূম্রজাল। তার মানে, কি হয়েছে বা কি হয়নি তা স্পষ্ট নয়। সারিকার মোবাইলও ছিল বন্ধ। আর আমিও যোগাযোগের বাইরে ছিলাম। তাই বিষয়টি তিল থেকে তাল হয়েছে। তবে বলবো না সব মিথ্যা। অবশ্যই কিছু ঘটেছে। এজন্য আমরা এখন কক্সবাজারে। তবে সে প্রসঙ্গে আর কথা বলতে রাজি নই। ঢাকায় এসে আবার আগের মতো কাজে মনোযোগী হবো।
ঈদের চতুর্থ দিন বিকালে বাসা থেকে রাগ করে বের হয় সারিকা। ৩৫ লাখ টাকায় কেনা নতুন গাড়ি নিজেই ড্রাইভ করে বেরিয়ে যান। তারপর থেকে খোঁজ নেই তার। সাতদিন পর কক্সবাজার থেকে মানবজমিন স্টাফ রিপোর্টার সূত্রে জানা যায়, মডেল কন্যা সারিকা কক্সবাজারে। অন্তরালে যাওয়ার পর খবর পেয়ে মেয়ের খোঁজে মা-ও এসেছেন কক্সবাজারে। শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারিকার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহযোগিতায় মেয়ের সঙ্গে দেখা করেন সারিকার মা। এ সময় মাহফুজ ইসলামের স্ত্রী সোনিয়া ইসলাম পরিচয়ে সারিকাকে পাওয়া যায়। এই সময় মাহফুজকে গেইটে আটকে রাখা হয়। এতে সারিকা চটে যায়। মা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মাহফুজকে সে ভালবাসে, তাকে ছেড়ে দেয়ার জন্য বলে। সারিকার মা মেয়ের এ অবস্থা দেখে রাতেই চট্টগ্রাম চলে আসেন। শনিবার ঢাকায় আসেন। ওই দিনই ঢাকা থেকে একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন নীরব। এরপর থেকে একসঙ্গেই আছেন তারা।

13 July 2010

সারিকা ও শুভ এই প্রথম

প্রথমবারের মতো একসঙ্গে ঈদের নাটকে অভিনয় করবেন আরফিন শুভ ও সারিকা। সৌরজয় চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'অবশেষে এটি নাটকে পরিণত হলো'। আগামী ঈদ উপলক্ষে নির্মিতব্য এ নাটকটি নির্মিত হবে তানহা প্রোডাকশন হাউজের ব্যানারে ও জিয়াউদ্দিন আলমের প্রযোজনায়। নাটকটিতে আরও অভিনয় করবেন শামীম, রাসেল, মুহিন প্রমুখ। নাটকের গল্প আবর্তিত হয়েছে মূলত একজন ফ্যাশন ডিজাইনারকে কেন্দ্র করে। ফাহাদ নামের এ ফ্যাশন ডিজাইনারের পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়। বাবা-মায়ের পছন্দের মেয়ে মৌলিকে সে দেখতে যায়। শিক্ষিত স্মার্ট মৌলিকে যেদিন ফাহাদ দেখতে যায় সেদিন থেকেই বিপত্তির শুরু। মৌলিকে ফাহাদ নানা প্রশ্ন করলে মৌলিও উল্টো প্রশ্ন করা শুরু করে। এ নিয়ে শুরু হয় ঝগড়া। দুই বছর পর মৌলি একটি ফ্যাশন হাউজের মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি শুরু করে। ফাহাদ তখন ফ্যাশন হাউজটির মালিক। কিন্তু কারোরই দুই বছর আগের ঘটনা মনে নেই। অফিসে এ দু'জনের যুক্তি তর্কের খেলা শুরু হয়। ফাহাদের রুমে মডেলরা এলে মৌলির মাথা খারাপ হয়ে যায়। এত কিছুর মাঝে দু'জন দু'জনকে পছন্দ করে। কেউ তা বুঝে উঠতে পারে না। একপর্যায়ে দু'জনেরই মনে পরে পুরনো সব ঘটনা। আগামী মাসের ২ তারিখ থেকে নাটকের শুটিং শুরু হবে।