তারকাদের নিয়ে কাজ করেন তিনি, এরকম অনেকেই করেন। কিন্তু তিনি সবার মতো না। একেবারেই অন্যরকম। এ কারণে হয়ে উঠেছেন নিজ ক্ষেত্রের তারকা ফটোগ্রাফার। কেউ বলেন, তিনি তারকাদের তারকা, কেউ বলেন, ক্যামেরার তারকা...। লিখেছেন মোস্তাক আহমেদ29 December 2009
ক্যামেরার তারকা
তারকাদের নিয়ে কাজ করেন তিনি, এরকম অনেকেই করেন। কিন্তু তিনি সবার মতো না। একেবারেই অন্যরকম। এ কারণে হয়ে উঠেছেন নিজ ক্ষেত্রের তারকা ফটোগ্রাফার। কেউ বলেন, তিনি তারকাদের তারকা, কেউ বলেন, ক্যামেরার তারকা...। লিখেছেন মোস্তাক আহমেদ27 December 2009
কেমন আছেন হুমায়ূন আহমেদ ও শাওন দম্পতি
ব্যস্ত সময় পার করছেন তারকা দম্পতি শাওন ও হুমায়ূন। জানা গেছে, চারজন বিখ্যাত লেখকের লেখা গান নিয়ে অডিও ক্যাসেট বের করছেন মেহের আফরোজ শাওন। লেখক চারজন হচ্ছেন হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার আপাতত কয়েকটি গানের সুর ঠিক করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ এখনও ঠিক হয়নি। তাই কবে নাগাদ ক্যাসেট বাজারে আসতে পারে তাও বলতে পারছেন না শাওন। হুমায়ূন আহমেদ ও শাওন দু'জনেই এখন ব্যস্ত আছেন মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের বিচার কার্যে। এরই ফাঁকে ফাঁকে শুটিং করছেন শাওনের পরিচালনায় অসমাপ্ত নাটক এই মেঘ রৌদ্র ছায়া। হুমায়ূন আহমেদের লেখা এ নাটকটি ২০০৮ সালের শেষেরদিকে বেশ ক'পর্বের শুটিং শেষ করেছিলেন। মাঝে শাওনের থিসিসের ব্যস্ততার কারণে বাকি পর্বগুলোর শুটিং শেষ করা সম্ভব হয়নি। ক্ষুদে গানরাজের বিচার কার্য শেষ হওয়ার পর শাওন একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন। আপাতত চলচ্চিত্রটি অনুদানের জন্য সরকারের কাছে জমা পড়েছে। শীবব্রত বর্মণের লেখা চলচ্চিত্রের নাম গৌরীপুর জংশন। এ সম্পর্কে শাওন বলেন, আমরা আশা করছি ছবিটির জন্য সরকারি অনুদান পাব। কারণ গল্পের কাহিনী খুবই ভাল ও হৃদয়স্পর্শী। এতসব ব্যস্ততার মাঝে হুমায়ূন আহমেদের প্রথম এবং প্রধান ব্যস্ততা হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। এবারের একুশের বইমেলায় তার নতুন বই প্রকাশের জন্য তিনি লেখালেখি আর বই ছাপানো নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।26 December 2009
পরীক্ষা নিয়ে ব্যস্ত প্রভা
অভিনয় থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। ঘুরতে যাওয়া বা বিশ্রামের জন্য নয়, তার ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার জন্যই এ ছুটি। শান্ত মারিয়ম কলেজে ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী তিনি।ইমদাদুল হক মিলনের লেখা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় রিমেক নাটক যতোদূর যাইতে পূর্ব অভিনীত শমী কায়সারের চরিত্রে অভিনয় করছেন প্রভা। এ সম্পর্কে প্রভা বলেন, এ নাটকে অভিনয় করতে গিয়ে আমি সারাক্ষণই ভয়ের মধ্যে থেকেছি। একটা শট শেষ করেই চয়নিকা বৌদিকে বলেছি, আমার অভিনয় হচ্ছে তো। শমী আপু এত বড় মাপের একজন শিল্পী। তার পরিবর্তে অভিনয় করছি ভেবে আরও বেশি ভয় পাচ্ছি। কারণ, আমি অনেকগুলো নাটকে অভিনয় করলেও দর্শক আমাকে মেরিলের মডেল হিসেবেই এখনও চেনেন। এখানে অভিনয় দর্শক কতটা গ্রহণ করবে এটাও একটা ভাবার বিষয়। বর্তমানে পরীক্ষার কারণে ২১-২৮ ডিসেম্বর পর্যন্ত শুটিং থেকে ছুটি নিয়েছেন প্রভা। ২৯ ডিসেম্বর থেকে আবার শুটিং শুরু করবেন। অভিনয় এবং পড়ালেখা কীভাবে সামাল দেন - এ প্রশ্নের জবাবে প্রভাব বলেন, আমি মূলত কলেজে ক্লাস করতে পারি না বললেই চলে। নোট এবং কলেজের অন্যান্য বিষয়ে আমার বন্ধুরা আমাকে অনেক সাহায্য করে।25 December 2009
চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ হলেন কোনাল
কোনাল (মাঝে), চৈতী (বামে) এবং নদীমানিকগঞ্জের মেয়ে সোমনূর মনির কোনাল হয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের বিজয়ী। গতকাল রাতে রাজশাহী স্টেডিয়ামে সেরা সাত প্রতিযোগী রিপন, শাকিলা, কোনাল, তিথি, চৈতী, নদী এবং রাফসানকে নিয়ে অনুষ্ঠিত হয় চ্যানেল আই সেরাকণ্ঠ-২০০৯ এর মহা উৎসব। দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায় নিয়ে বর্ণাঢ্য এই উৎসবে বিজয়ী হয়েছেন কোনাল। প্রথম রানারআপ হয়েছেন চৈতী এবং দ্বিতীয় রানার হয়েছেন মৌমিতা তাশরীন নদী।
বিজয়ী হিসেবে কোনাল পেয়েছেন চ্যানেল আইয়ের পক্ষ থেকে আট লাখ টাকা, ফলগু পলিমারের পক্ষ থেকে সঙ্গীতে উচ্চ শিক্ষার জন্য তিন লাখ টাকা-সহ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে পাবেন আজীবন চিকিৎসা সেবার সুবিদা। এছাড়া প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানার চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেয়েছেন পাঁচ লাখ টাকা (চৈতী), এবং তিন লাখ টাকা (নদী)। ফলগু পলিমার তাদের দিয়েছে যথাক্রমে দুই লাখ এবং এক লাখ টাকা করে। তাদের জন্যও আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এছাড়া সেরা সাত প্রতিযোগীর জন্য ইউসিবি'র সৌজন্যে রয়েছে এক লাখ টাকা করে, রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন দিয়েছেন ২৫ হাজার টাকা করে। এছাড়া তারা পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো অনেক পুরস্কার।
বর্ণিল এই আয়োজনের শুরুতে ছিল 'এই জীবন পূর্ণ করো' রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে জনপ্রিয় নৃত্যজুটি শিবলী-নিপার নাচ। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের নৃত্যশিল্পীরাও। এরপর প্রতিযোগিতার সাত প্রতিযোগী প্রজাপতির আদলে সজ্জিত গাড়িতে চড়ে মঞ্চে আসেন। তারা সমবেত কণ্ঠে পরিবেশন করেন 'তীর হারা এই গভীর সাগর'। আর ২০০৮-এর সেরা কণ্ঠের সাত শিল্পী গেয়ে শোনান 'সুর্যদয়ে তুমি' গানটি।
অনুষ্ঠানে প্রধান ৪ বিচারক রুনা লায়লা, সাবিনা ইয়াসীমন, সুবীর নন্দী ও আলাউদ্দিন আলী উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মহা উৎসব অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া।
23 December 2009
মা হচ্ছেন তনিমা হামিদ
নাট্যাভিনেত্রী তনিমা হামিদ অসুস্থতার কারণে বর্তমানে বিশ্রামে আছেন। শিগগিরই মা হচ্ছেন তিনি। আগামী বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করেছেন ডাক্তার। এ কারণেই তিনি বর্তমানে অভিনয়ে থকে কিছুটা দূরে সরে আছেন। ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ীই এখন বলছেন। এমন সুখবরে শামসুদ্দিন হায়দার ডালিমসহ দুই পরিবারের সকলেই খুব খুশি হয়েছেন।
নতুন অতিথির আগমন সম্পর্কে জানতে চাইলে তনিমা বলেন, এমন সুখবরে সবারই ভাল লাগার কথা। ছেলে হোক কিংবা মেয়ে একটি সুস্থ বাচ্চাই আমার কাম্য। তবে ডালিম বলেন, আমি অবশ্য দু'টো প্ল্যান করেছি। এ প্ল্যান, বি. প্ল্যান, অর্থাৎ ছেলে হলে এক প্ল্যানে আর মেয়ে হলে আরেক প্ল্যানে গড়ে তুলব। তবে অবশ্যই সুস্থ বাচ্চা কামনা করি।